মোখা বর্তমান অবস্থা Archives - Tricksboss https://tricksboss.com/tag/মোখা-বর্তমান-অবস্থা/ The Ultimate Solution-NID, BDRIS, TECH TIPS Sun, 14 May 2023 15:15:49 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://tricksboss.com/wp-content/uploads/2023/11/cropped-favicon-1-32x32.png মোখা বর্তমান অবস্থা Archives - Tricksboss https://tricksboss.com/tag/মোখা-বর্তমান-অবস্থা/ 32 32 সাইক্লোন মোখা মোকাবেলা । ভয়াবহ সুপার সাইক্লোন মোখা মোকাবেলা বর্তমান আপডেট জেনে নেই https://tricksboss.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%a8-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%96%e0%a6%be-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%95%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a7%a8/ https://tricksboss.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%a8-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%96%e0%a6%be-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%95%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a7%a8/#respond Sun, 14 May 2023 11:28:37 +0000 https://tricksboss.com/?p=2622 ভয়াবহ সুপার সাইক্লোন মোখা মোকাবেলা বর্তমান অবস্থা 

The post সাইক্লোন মোখা মোকাবেলা । ভয়াবহ সুপার সাইক্লোন মোখা মোকাবেলা বর্তমান আপডেট জেনে নেই appeared first on Tricksboss.

]]>
ভয়াবহ সুপার সাইক্লোন মোখা মোকাবেলা বর্তমান অবস্থা 

সাইক্লোন মোখা কি?

ঘূর্ণিঝড় মোখা ভয়াবহ সুপার সাইক্লোন রুপে কক্সবাজার টেকনাফ সেন্টমার্টিন রাখাইন আরাকান রাজ্য ও এর পার্শ্ববর্তী এলাকার দিকে ক্রমশ প্রবল শক্তি নিয়ে অগ্রসর হচ্ছে ।

এটি আজ ১৪ ই মে ভোর ভোর ৫:২০ মিনিটে কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ২৪০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিলো এবং এটি ক্রমশ উত্তর উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে ।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৬ কি:মি ব্যাসার্ধের ভেতরে বাতাসের একটানা সর্বোচ্চ গড় গতিবেগ ঘন্টায় ২৫০ কি:মি যা দমকা ও ঝড়ো হাওয়া আকারে ২৯০ কি:মি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে । কি ভয়াবহ অবস্থা আল্লাহ্‌ আকবার ।

সাগর ঐ স্থানে প্রচন্ড উত্তাল আছে ।

ঘূর্ণিঝড় টির অগ্রভাগ ১৪ ই মে সকাল থেকে কক্সবাজার ও এর পার্শ্ববর্তী এলাকা অতিক্রম করা শুরু করতে পারে এবং ঘূর্ণিঝড় এর কেন্দ্র দুপুরের দিকে অতিক্রম করা শুরু করতে পারে ।

সতর্ক সংকেত :

কক্সবাজার সমুদ্র বন্দরে ১০ নাম্বার মহা বিপদ সংকেত চলছে (BMD) । তবে ১১ নাম্বার যোগাযোগ বিচ্ছিন্ন সংকেত সময়ের ব্যাপার ।

চট্টগ্রাম সমুদ্র বন্দরে ৮ নম্বর, পায়রা সমুদ্র বন্দরে ৮ নম্বর মহাবিপদ সংকেত ও মংলা সমুদ্র বন্দরে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারী সতর্ক সংকেত চলছে ।

ঘূর্ণিঝড় মোখা এর আঘাতে সেন্টমার্টিন দ্বীপ ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়বে ।

সুপার সাইক্লোন মোখা কক্সবাজার ও এর পার্শ্ববর্তী এলাকার দিকে ক্রমশ অগ্রসর হচ্ছে । ঘূর্ণিঝড় টি সম্পূর্ন অতিক্রম করতে আগামীকাল সকাল ৮:০০ মিনিট হতে সন্ধ্যা /রাত হয়ে যেতে পারে ।

মানে ঐ সকল এলাকায় দীর্ঘ সময় পর্যন্ত ঝড়ের তান্ডবলীলা চলতে পারে ।

প্রচুর ঝুঁকিপূর্ণ এলাকা

কক্সবাজার বান্দরবান চট্টগ্রাম সন্দ্বীপ মহেশখালি কুতুবদিয়া সেন্টমার্টিন ও টেকনাফ এই সকল এলাকার সকলকে আজ সকালের আগেই নিরাপদ স্থান আশ্রয় কেন্দ্রে ও কংক্রিট যুক্ত বড় বিল্ডিং এ চলে যাওয়া উচিত ।

এখানে টেকনাফ কক্সবাজার ও এর পার্শ্ববর্তী এলাকায় ঘন্টায় ২০০-২৫০ কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবল দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে । আর সেইসাথে ১৫-২৫ ফুট উঁচু জলোচ্ছ্বাস হতে পারে ।

বৃষ্টি : এ সকল এলাকায় গড়ে ৩০০ মি:মি এর আশেপাশে প্রবল বৃষ্টি ও বর্ষণ হতে পারে

চট্টগ্রাম সন্দ্বীপ উপকূলে ও এর পার্শ্ববর্তী এলাকায় ঘন্টায় ১২০-১৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে । আর সেইসাথে ১২-১৮ ফুট উঁচু জলোচ্ছ্বাস হতে পারে

বৃষ্টি : এ সকল এলাকায় গড়ে ৮০-১৫০ মি:মি এর আশেপাশে বৃষ্টি ও বর্ষণ হতে পারে ।

ঝুঁকিপূর্ণ এলাকা

রাঙ্গামাটি চট্টগ্রামের পূর্বাঞ্চল ফেণী নোয়াখালী ভোলা হাতিয়া পটুয়াখালী ও এর পার্শ্ববর্তী এলাকা ঝুঁকিপূর্ণ ।

এখানে যারা আছেন তারা আগামীকাল দুপুরের আগে মোটামুটি নিরাপদ স্থান আশ্রয় কেন্দ্রে চলে যাবেন ।

এ সকল এলাকায় ঘন্টায় ৬০-১০০ কিলোমিটার পর্যন্ত দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে । আর সেইসাথে ৫-১০ ফুট উঁচু জলোচ্ছ্বাস দ্বারা আক্রান্ত হতে পারে ।

বৃষ্টি : এ সকল এলাকায় গড়ে ৩০- ৭০ মি:মি পর্যন্ত মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা আছে।

হাল্কা ঝুঁকিপূর্ণ এলাকা

খাগড়াছড়ি কুমিল্লা লক্ষীপুর বরগুনা ঝালকাঠি পিরোজপুর মংলা দক্ষিণ খুলনা দক্ষিণ সাতক্ষীরা দক্ষিণ পিরোজপুর এ সকল স্থানের কাউকে নিরাপদ স্থানে যেতে হবে না । তবে সাগরে না থাকলেই হলো ।

বৃষ্টি : এ সকল এলাকায় হাল্কা-মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে ।

নিরাপদ এলাকা

সম্পূর্ন পশ্চিমবঙ্গ রংপুর রাজশাহী সিলেট ময়মনসিংহ ও ঢাকা বিভাগ এবং উত্তর খুলনা ও উত্তর বরিশাল বিভাগ । এ সকল এলাকায় ঘূর্ণিঝড়ের তেমন কোনো প্রভাব পড়বে না । শুধুমাত্র আকাশ আংশিক মেঘলা থাকতে পারে

বৃষ্টি : এ সকল এলাকায় বৃষ্টির সম্ভাবনা কম । আর হলেও তা সামান্য ছিঁটেফোঁটা ।

আজ রাতে চট্টগ্রাম বিভাগ প্রায় নিরাপদ থাকলেও আগামীকাল ১৪ ই মে সকাল ৮:০০ মিনিটের পর থেকে পরিস্থিতি ক্রমান্বয়ে ভয়াবহ রুপ নিতে পারে । প্রায় ১০-১২ ঘন্টা পর্যন্ত একটানা ঝড়ের তান্ডবলীলা চলতে পারে ।

চরম ঝুঁকিপূর্ণ এলাকার সবাই মোবাইলে চার্জ দিয়ে রাখুন এবং সকল প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে যথাসম্ভব নিরাপদ স্থানে সরিয়ে রাখুন ।

বৃষ্টি বলয় তুফান :১৩ ই মে টু ১৫ ই মে ২০২৩

পর্যন্ত ।

সম্ভাব্য আক্রান্ত অঞ্চল : চট্টগ্রাম বিভাগ সম্পূর্ন ও বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চল । অলরেডি আক্রান্ত হতে শুরু করে দিয়েছে ।

পরবর্তী নতুন বৃষ্টি বলয়

ঘূর্ণিঝড় মোখা অতিক্রম করার ২ দিন পর দেশের অনেক এলাকার উপর শক্তিশালী বৃষ্টি বলয় ঝুমুল আসতে পারে ।

এতে প্রচুর কালবৈশাখী বজ্রপাত ও শিলাবৃষ্টি থাকতে পারে ।

বেশি আক্রান্ত স্থান : রংপুর সিলেট ময়মনসিংহ, ঢাকা ও রাজশাহী বিভাগের অনেক এলাকা ।

পরবর্তী আপডেট : ১৪ ই মে সকাল ১০:০০ মিনিটের পর ।

অতএব পরবর্তী আপডেট জানার জন্য আপনারা আমাদের সাথেই থাকুন ।

সবসময় আবহাওয়ার পূর্বাভাস দেখুন সতর্ক থাকুন ও নিরাপদ থাকুন এবং দেশকে ভালোবাসুন

The post সাইক্লোন মোখা মোকাবেলা । ভয়াবহ সুপার সাইক্লোন মোখা মোকাবেলা বর্তমান আপডেট জেনে নেই appeared first on Tricksboss.

]]>
https://tricksboss.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%a8-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%96%e0%a6%be-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%95%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a7%a8/feed/ 0