মোবাইলে লাইভ খেলা দেখার উপায় ২০২২ Archives - Tricksboss https://tricksboss.com/tag/মোবাইলে-লাইভ-খেলা-দেখার-উ/ The Ultimate Solution-NID, BDRIS, TECH TIPS Sun, 04 Sep 2022 19:35:57 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://tricksboss.com/wp-content/uploads/2023/11/cropped-favicon-1-32x32.png মোবাইলে লাইভ খেলা দেখার উপায় ২০২২ Archives - Tricksboss https://tricksboss.com/tag/মোবাইলে-লাইভ-খেলা-দেখার-উ/ 32 32 রুদ্ধশ্বাস ম্যাচে ভারতকে হারিয়ে প্রতিশোধ পাকিস্তানের https://tricksboss.com/pakistan-avenged-by-defeating-india-in-a-tight-match/ https://tricksboss.com/pakistan-avenged-by-defeating-india-in-a-tight-match/#respond Sun, 04 Sep 2022 19:35:57 +0000 https://bdtimes.net/?p=7250 ভারত-পাকিস্তান রুদ্ধশ্বাস ম্যাচে ভারত আজ বড় স্কোর

The post রুদ্ধশ্বাস ম্যাচে ভারতকে হারিয়ে প্রতিশোধ পাকিস্তানের appeared first on Tricksboss.

]]>
ভারত-পাকিস্তান রুদ্ধশ্বাস ম্যাচে ভারত আজ বড় স্কোর করলেও তাদের বোলিং ছিল একেবারেই সাধারন মানের। ফিল্ডিং ছিল খুবই বাজে। ম্যাচের তাৎপর্যপূর্ন সময়ে সহজ ক্যাচ ধরতে পারেননি ফিল্ডাররা। বোলাররা ও দিয়েছেন অধিক রান। রিজওয়ান-নওয়াজদের প্রস্তুুতকৃত মঞ্চে পাকিস্তানকে ৫ উইকেটের দারুণ জয় এনে দেন খুশদিল-আসিফ জুটি। গ্রুপ পর্বেও পাকিস্তানকে ৫ উইকেটে পরাজয় করে ছিল ভারত।

প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে শুরু করেন মোহাম্মদ রিজওয়ান

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রান তাড়া করতে নেমে ভুবনেশ্বর কুমারের প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে শুরু করেন মোহাম্মদ রিজওয়ান। তবে এই ভালো শুরুটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। অধিনায়ক বাবর আজম টানা তৃতীয় ম্যাচে ও নিজেকে মেলে ধরতে পারেনি। রবি বিষ্ণোইয়ের বলে রোহিত শর্মার হাতে ক্যাশ দিয়ে মাত্র ১৪ রান করে ফিরেন। পাকিস্তানের স্কোর তখন মাত্র ২২ রান। তবে রিজওয়ান নিজেকে দারুণ তুলে ধরেছে। ফখর জামানের সাথে তার জুটি জমে উঠতে না উঠতেই পাকিস্তান শিবিরে ফের ভাঙন। যুজবেন্দ্র চাহালের বলে বিরাট কোহলির কাছে ধরা পড়েন ফখর জামান (১৫)। ভাঙে ৩০ বলে ৪১ রানের জুটি।

অনলাইনে এশিয়া কাপ খেলা দেখার উপায়

অনলাইনেই আপনি এশিয়া কাপ টি২০ খেলা দেখতে পারবেন –ক্রিকেট খেলা লাইভ ভিডিও – মোবাইলে লাইভ খেলা দেখার উপায় ২০২২ অ্যাপের মাধ্যমে সরাসরি খেলা দেখা যাবে। আ্যপগুলো হলো র‍্যাবিটহোলবিডি  এবং মাইজিপি অ্যাপ  এছাড়াও টফি অ্যাপে খেলাগুলো দেখা যাবে।

৩৭ বলে রিজওয়ান টানা দ্বিতীয় ফিফটি

এরপর মোহাম্মদ নওয়াজকে সঙ্গে নিয়ে  জুটি বাধেন রিজওয়ান। ৩৭ বলে রিজওয়ান টানা দ্বিতীয় ফিফটি তুলে নেন। চাহালের করা ১৫তম ওভারে ৩ চারে মোট রান দাঁড়ায় ১৬। পরের ওভারেই তৃতীয় উইকেটে ৪১ বলে ৭৩ রানের জুটি ভেঙ্গে নওয়াজ আউট হয়ে যায়। ভুবনেশ্বর কুমারের বলে সীমানায় ধরা পড়েন ২০ বলে ৬ চার ২ ছক্কায় ৪২ রান করা নওয়াজ। এ সময় ২৪ বলে প্রয়োজন ছিল ৪৩ রান। বিশাল খরুচে হার্দিক পান্ডিয়া আজ ৪ ওভারে ৪৪ রান দিয়ে তুলে নেন রিজওয়ানের গুরুত্বপূর্ণ উইকেট।

আসিফ আলীর উইকেটের জন্য রিভিউ নিয়ে ব্যর্থ হয় ভারত

হার্দিক পান্ডিয়ার করা ১৭তম ওভারের পঞ্চম বলে সূর্যকুমারের হাতে ধরা পরে ৫১ বলে ৬ চার ২ ছক্কায়  হাকিয়ে ৭১ রান করেন রিজওয়ান। পরের ওভারে আসিফ আলীর উইকেটের জন্য রিভিউ নিয়ে ব্যর্থ হয় ভারত। পরের বলেই আসিফের সহজ ক্যাচ ফেলে দেন আর্শদীপ। তখনই ভারত ম্যাচ থেকে ছিটকে পড়ে। তখন ১২ বলে প্রয়োজন ছিল ২৫ রানের। ১৯তম ওভারে ভুবনেশ্বর কুমার বলিং এ আসলে ১৯ রান তুলে নেয় পাকিস্তান।   শেষ ওভারে দরকার ছিল ৭ রানের।শেষ ওভারে রোহিত শর্মা ভরসা রাখেন বোলার আর্শদীপ সিং এর উপর। কিন্তুু  আর্শদীপ সিং সে ভরসার প্রতিদান দিতে পারেননি। আর্শদীপ সিং এর  দ্বিতীয় বলে বাউন্ডারি  হাকিয়ে সমীকরণ আরও সহজ করে দেন আসিফ আলী। কিন্তু এখানেই নাটকের শেষ নয়। চতুর্থ বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন ৮ বলে ১৬ করা আসিফ রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি। পঞ্চম নম্বর বলে দুই রান নিয়ে দলকে ৫ উইকেটে জয় উপহার দেন ইফতেখার।

রোহিত শর্মা বিধ্বংসী ভাবে শুরু করেন

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে  ১৮১ রান করে ভারত। লোকেশ রাহুল ও অধিনায়ক রোহিত শর্মা বিধ্বংসী ভাবে শুরু করেন। মাত্র ৪.২ ওভারে ওপেনিং জুটি পঞ্চাশ রান তুলে নেন। তবে ৫৪ রানের মাথায় এই বিধ্বংসী জুটির ভেঙে যায়। হারিস রউফের বলে খুশদিল শাহর হাতে ধরা পড়েন ১৬ বলে ২৮ রান করা রোহিত শর্মা। এর পরপরই ২০ বলে ১ চার ২ ছক্কায় ২৮ রান করা লোকেশ রাহুলের উইকেট তুলে নেন শাদাব খান। সূর্য আজ বেশিক্ষণ আলো দিতে পারেননি। মোহাম্মদ নওয়াজের বলে আসিফ আলীর হাতে ধরা পড়ে মাত্র ১০ বলে ১৩ রান করে তাকে ফিরতে হয়।

শূন্য রান করে ফিরেন হার্দিক পান্ডিয়া

এরপর বিরাট কোহলির ব্যাটে ১১তম ওভারে একশ ছাড়ায় ভারতের দলিয়ো স্কোর। ঋষভ পন্থ ১২ বলে ১৪ করে শাদাব খানের শিকার হন। এরপরই শূন্য রান করে ফিরেন হার্দিক পান্ডিয়া। একপ্রান্ত আগলে রাখা কোহলি মোহম্মদ হাসনাইনকে ছক্কা মেরে ক্যারিয়ারের ৩২ নম্বর ফিফটি করেন ৩৬ বলে। শেষ ওভারের চতুর্থ বলে রান-আউট হয়ে ৪৪ বলে ৪ বাউন্ডারি এবং ১ ছক্কায় গড়ায় ৬০ রানের ইনিংস। শেষ দুই বলে রবি বিষ্ণৌই দুই চার মেরে দলের স্কোর ১৮১তে নিয়ে যান। ২টি উইকেট শিকার করেন শাদাব খান। নাসিম, হাসনাইন, হারিস এবং নওয়াজ নেন ১টি করে উইকেট।

ফাইনালেও ভারত-পাকিস্তানের মুখোমুখি হওয়ার সম্ভাবনা

সকল জল্পনা-কল্পনাকে ছাপিয়ে অবশেষে উপমাহদেশের এই দুই ক্রিকেট সুপার পাওয়ার ভারত-পাকিস্তান পৌছাইছে সুপার ফোরে। নিজেদের মধ্যে এই টুর্নামেন্টে দ্বিতীয় ম্যাচ খেলেবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। এশিয়া কাপের ফাইনালেও ভারত-পাকিস্তানের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। খেলা দেখুন মাইজিপি আ্যাপ এ

সূত্র: কালের কন্ঠ 

The post রুদ্ধশ্বাস ম্যাচে ভারতকে হারিয়ে প্রতিশোধ পাকিস্তানের appeared first on Tricksboss.

]]>
https://tricksboss.com/pakistan-avenged-by-defeating-india-in-a-tight-match/feed/ 0