সঞ্চয়পত্র আয়কর রিটার্ন Archives - Tricksboss https://tricksboss.com/tag/সঞ্চয়পত্র-আয়কর-রিটার্ন/ The Ultimate Solution-NID, BDRIS, TECH TIPS Mon, 22 Aug 2022 14:56:00 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://tricksboss.com/wp-content/uploads/2023/11/cropped-favicon-1-32x32.png সঞ্চয়পত্র আয়কর রিটার্ন Archives - Tricksboss https://tricksboss.com/tag/সঞ্চয়পত্র-আয়কর-রিটার্ন/ 32 32 আয়কর রিটার্ন দাখিলের নিয়ম ২০২১-২০২২ । আয়কর রিটার্ন জমা দেয়া ছাড়া সেসব আবশ্যিক সেবা পাবেন না https://tricksboss.com/%e0%a6%86%e0%a6%af%e0%a6%bc%e0%a6%95%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%96%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf/ https://tricksboss.com/%e0%a6%86%e0%a6%af%e0%a6%bc%e0%a6%95%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%96%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf/#respond Mon, 22 Aug 2022 04:28:13 +0000 https://tricksboss.com/?p=534 TIN holder must submit return – Return

The post আয়কর রিটার্ন দাখিলের নিয়ম ২০২১-২০২২ । আয়কর রিটার্ন জমা দেয়া ছাড়া সেসব আবশ্যিক সেবা পাবেন না appeared first on Tricksboss.

]]>

TIN holder must submit return – Return Proof is mandatory to get service continued – আয়কর রিটার্ন জমা দেয়া ছাড়া সেসব আবশ্যিক সেবা পাবেন না

আয়কর রিটার্ন দাখিলের নিয়ম ২০২১-২০২২– ২০২১-২২ অর্থ বছরে আয়কৃত অর্থের উপর কর প্রদান করতে হবে। যদি আয় পুরুষের ক্ষেত্রে ৩ লক্ষ টাকা অতিক্রম করে। যদি করযোগ্য আয় নাও থাকে তবুও রিটার্ণ দাখিল করতে হবে। যারা আয়ের উপর ইতোমধ্যে উৎসে কর পরিশোধ করেছেন তারা ঐ পরিশোধিত কর প্রদেয় আয়করের সাথে সমন্বয় করবেন। নিজে যদি রিটার্ণ ফাইল তৈরি করতে না পারেন তবে আপনি দক্ষ কোন বন্ধু, সহকর্মীর সাহায্য নিন। যদি আয়কর অ্যাডভোকেট বা কর অফিসের কোন ব্যক্তি কর্তৃক রিটার্ণ রেডি করেন তাতেও কোন সমস্যা নেই। Income Tax Nirdeshika 2022-23 । নতুন আয়কর নির্দেশিকা ২০২২

স্বল্প সম্পদ, আয় ও দায়ের ব্যক্তিদের রিটার্ণ দাখিলের ক্ষেত্রে স্বনির্ধারণী ফরমে নিজেই রিটার্ণ রেডি করতে পারেন। তবে যদি আয়কর অফিস গিয়ে সংশ্লিষ অফিসের কোন দক্ষ ব্যক্তি কর্তৃক সহায়তা গ্রহণ করে রিটার্ণ দাখিল করেন সেটি ভাল হয়। তাছাড়া প্রতিবছর আয়কর মেলা বসে সেখানেও আপনি রিটার্ণ দাখিল করতে পারেন। Income Tax Return Form PDF 2022-23

যদিও আগে বিভিন্ন ক্ষেত্রে টিন সার্টিফিকেট ও রিটার্ন জমা দেয়া বাধ্যতামূলক ছিল, এবার তার পরিধি আরো বৃদ্ধি পেয়েছে। আসুন জেনে নিই কোন ক্ষেত্রে আপনাকে আয়কর রিটার্ণ জমা দেয়ার প্রমাণ দেখাতে হবে। অনেকেই আয়কর নিবন্ধন করলেই, নির্ধারিত সময়ে আয়কর রিটার্ণ জমা দেন না। অনেকেই জানেন না যে, টিন সার্টিফিকেট থাকলে, তাকে শুন্য রিটার্ণ হলেও জমা দিতে হবে। এবারের বাজেটে, আয়কর রিটার্ন জমা দেয়ার ব্যাপারে জোর দেয়া হয়েছে, বাড়ানো হয়েছে রিটার্ন জমা দেয়ার বাধ্যবাধকতার পরিধি। আসুন জানি কোন কোন ক্ষেত্রে আপনাকে আবশ্যিকভাবে আয়কর রিটার্ন জমা দিতে হবে। আয়কর নিবন্ধন্ধিত বা টিন রেজিস্ট্রেশন করেছেন এমন ব্যক্তিদের রিটার্ন দাখিলে বাধ্য করার জন্য, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২২-২৩ অর্থবছরের জন্য এই বাজেট প্রস্তাব করেছেন। Income Tax Return Form PDF 2022-23 । আয়কর রিটার্ন ফরম ২০২২

টিন থাকলে আয়কর রিটার্ণ দাখিল করতেই হবে / রিটার্ণ দাখিল ছাড়া ৫ লক্ষ টাকার সঞ্চয়পত্র যারা ইতোমধ্যে কিনেছেন তারা আর কিনতে পারবেন না।

দক্ষ ব্যক্তির মাধ্যমে রিটার্ণ ফাইল তৈরি করুন।

Caption: Make return file ready by experience people

Income Tax Submission Report is required to get Service more

  1. ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে পাঁচ লাখ টাকার বেশি ঋণ নিতে রিটার্ণ রিসিপ্ট লাগবে।
  2. কোনো কোম্পানির পরিচালক বা উদ্যোক্তা পরিচালক হতে রিটার্ণ রশিদ লাগবে।
  3. আমদানি-রপ্তানি ব্যবসার সনদ থাকলে বা নতুন সনদ নিতে রিটার্ণ রশিদ লাগবে।
  4. সিটি বা পৌর এলাকায় ট্রেড লাইসেন্স থাকলে বা নতুন সনদ নিতে রিটার্ণ রশিদ লাগবে।
  5. ক্রেডিট কার্ড থাকলে বা নতুন কার্ড নিতে চাইলে রিটার্ণ রশিদ লাগবে।
  6. ডাক্তার, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, প্রকৌশলী, স্থপতি, সার্ভেয়ারের মত পেশাজীবীদের সংগঠনের সদস্য হয়ে থাকলে বা সদস্য হতে চাইলে রিটার্ণ রশিদ লাগবে।
  7. বিবাহ নিবন্ধকের লাইসেন্স পেতে হলে রিটার্ণ রশিদ লাগবে।
  8. কোনো বাণিজ্য সংগঠনের সদস্য হলে বা সদস্য হতে চাইলে রিটার্ণ রশিদ লাগবে।
  9. ড্রাগ লাইসেন্স থাকলে বা করাতে চাইলে রিটার্ণ রশিদ লাগবে।
  10. দেশের যে কোনো জায়গায় বাণিজ্যিক বা শিল্প কারখানায় গ্যাস লাইন এবং সিটি করপোরেশন এলাকায় বাসা বাড়ির গ্যাস সংযোগ নিতে এবং আগের সংযোগ বজায় রাখতে রিটার্ণ রশিদ লাগবে।
  11. নৌযানের সার্ভে সার্টিফিকেটের জন্য রিটার্ণ রশিদ লাগবে।
  12. ইটভাটার অনুমোদন নিতে রিটার্ণ রশিদ লাগবে।
  13. ইংরেজি মাধ্যমের স্কুলে বা জাতীয় কারিকুলামের ইংরেজি ভার্সনের স্কুলে সন্তান বা পোষ্য ভর্তি করাতে রিটার্ণ রশিদ লাগবে।
  14. সিটি করপোরেশন এলাকায় বিদ্যুৎ সংযোগ নিতে রিটার্ণ রশিদ লাগবে।
  15. অস্ত্রের লাইসেন্স করতে রিটার্ণ রশিদ লাগবে।
  16. আমদানির এলসি খুলতে রিটার্ণ রশিদ লাগবে।
  17. ডাকবিভাগে ৫ লাখ টাকার বেশি সঞ্চয়ী হিসাব খুলতে রিটার্ণ রশিদ লাগবে।
  18. যে কোনো ধরনের ব্যাংক অ্যাকাউন্টের স্থিতি ১০ লাখ টাকার বেশি হলে রিটার্ণ রশিদ লাগবে।
  19. ৫ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কিনতে রিটার্ণ রশিদ লাগবে।
  20. উপজেলা, পৌরসভা, জেলা পরিষদ, সিটি করপোরেশন এবং সংসদ নির্বাচনে প্রার্থী হতে রিটার্ণ রশিদ লাগবে।
  21. জমি বা বাসা ভাড়া দিলে, পরিবহন সেবার ব্যবসা করলে রিটার্ণ রশিদ লাগবে।
  22. এমপিওভুক্ত শিক্ষকরা মাসে ১৬ হাজার টাকার বেশি পেলে রিটার্ণ রশিদ লাগবে।
  23. চার চাকার যে কোনা মোটরগাড়ি নিবন্ধন, ফিটনেস নবায়ন , মালিকানা হস্তান্তর করতে রিটার্ণ রশিদ লাগবে।
  24. অনলাইনে যে কোনো ধরনের পণ্য বা সেবা বিক্রি করলে রিটার্ণ রশিদ লাগবে।
  25. সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টের অধীনে গঠিত কোনো ক্লাবের সদস্য হলে রিটার্ণ রশিদ লাগবে।
  26. পণ্য সরবরাহের ঠিকাদারি কাজে টেন্ডার জমা দিতে রিটার্ণ রশিদ লাগবে।
  27. আমদানি-রপ্তানির বিল অব এন্ট্রি জমা দিতে রিটার্ণ রশিদ লাগবে।
  28. ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী বা খুলনায় ভবন নির্মাণের নকশা অনুমোদনের জন্য রিটার্ণ রশিদ লাগবে।
  29. এছাড়া, স্বীকৃত প্রভিডেন্ট ফান্ড, অনুমোদিত গ্র্যাচুইটি ফান্ড, পেনশন ফান্ড, অনুমোদিত সুপারএন্যুয়েশন ফান্ড এবং শ্রমিক অংশগ্রহণ তহবিল ব্যতীত অন্যান্য ফান্ডের রিটার্ন দাখিল করতে হবে।
  30. আর কর না দিলে গ্যাস, বিদ্যুৎ ও পানির মত সেবা বন্ধ থাকবে।

রিটার্ণ দাখিলের প্রমান হিসেবে কোন ডকুমেন্ট গ্রহণযোগ্য হবে?

করের আওতা সম্প্রসারণে আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা বাড়াতে ছয়টি ‘আইনি বিধান’ আরোপের প্রস্তাব করেছেন, যার একটি হল- “কতিপয় ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপন বাধ্যতামূলক করা”। আয়কর রিটার্ণ দাখিলের প্রমাণক হিসেবে ৩টি ডকুমেন্টের যে কোন একটি জমা দিলেই চলবে। আয়কর রিটার্ন জমা দেয়ার রসিদ (এনবিআর কর্তৃক প্রাপ্তিস্বীকার পত্র)। অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলে স্বয়ংক্রীয়ভাবে পাবেন। করদাতার নাম, টিন, কর দেয়ার বছর উল্লেখ করে স্বয়ংক্রীয় পদ্ধতিতে এনবিআরের সনদ এবং করদাতার নাম, টিন, কর দেয়ার বছর উল্লেখ করে কর উপ-কমিশনারের সনদ।

রিটার্ণ দাখিল না করলে হয় না?

আমাদের অনেকেই আছেন যারা আয়কর রিটার্ন জমা দেওয়া কে একটি ঝামেলা মনে করেন। এটা একসময় ঝামেলাপূর্ণ ছিল। কিন্তু গত বছর থেকে অনলাইনে জমা দেয়ার সুযোগ থাকায় এটি অত্যন্ত সহজ হয়েছে। যাদের আয়কর দেয়ার মত আয় নেই কিন্তু টিন রেজিস্ট্রেশন করা আছে, তাদের ও আয়কর রিটার্ণ জমা দিতে হবে। এক্ষেত্রে অবশ্য আপনাকে শুন্য রিটার্ণ দাখিল করতে হবে। দেখুন কিভাবে অনলাইনে শুন্য আয়কর রিটার্ণ জমা দিতে হয়। তাছাড়া আয়কর সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যের জন্য দেখুন- আয়কর রিটার্ণ দাখিল নির্দেশিকা ২০২২-২৩।

আয়কর নির্দেশিকা ২০২১-২২ । Income tax guideline

 

The post আয়কর রিটার্ন দাখিলের নিয়ম ২০২১-২০২২ । আয়কর রিটার্ন জমা দেয়া ছাড়া সেসব আবশ্যিক সেবা পাবেন না appeared first on Tricksboss.

]]>
https://tricksboss.com/%e0%a6%86%e0%a6%af%e0%a6%bc%e0%a6%95%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%96%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf/feed/ 0
আমি প্রাইভেট জব করি। TIN খুলেছি ৭ বছর আগে রিটার্ন জমা দেইনি, করণীয় ২০২২ https://tricksboss.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%ad%e0%a7%87%e0%a6%9f-%e0%a6%9c%e0%a6%ac-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%bf%e0%a5%a4-tin-%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a7%87/ https://tricksboss.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%ad%e0%a7%87%e0%a6%9f-%e0%a6%9c%e0%a6%ac-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%bf%e0%a5%a4-tin-%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a7%87/#respond Sat, 06 Aug 2022 06:41:53 +0000 https://bdtimes.net/?p=6703 আয়কর রিটার্ণ যদি জমা না দেই? –

The post আমি প্রাইভেট জব করি। TIN খুলেছি ৭ বছর আগে রিটার্ন জমা দেইনি, করণীয় ২০২২ appeared first on Tricksboss.

]]>

আয়কর রিটার্ণ যদি জমা না দেই? – কেন এ বছর রিটার্ণ দাখিল করতে হবে– রিটার্ণ দাখিল না করলেই জরিমানা ২০২২

অনেকদিন ধরে টিআইএন খুলেছেন? – আপনি হয়তো প্রাইভেট জব করেন। TIN খুলেছি ২০১৬ বা ১৭ সালে। রিটার্ন কখনই জমা দেইনি। ২ টা ব্যাংক একাউন্ট, শেয়ার মার্কেটের বিও একাউন্ট, মিলনিয়ার স্কীমের ডিপিএস ও জীবন বীমায় ২০১৫ সাল থেকে TIN ব্যবহার করছেন। এবার আপনি ফার্স্ট রিটার্ন জমা দিতে আগ্রহী হয়েছেন। তাহলে কিন্তু রিটার্ণ জমা দিতে পারেন।

প্রশ্ন হচ্ছে ২০২১-২২ অর্থবছরের আয়, ব্যয় ও ইনভেস্টমেন্ট এর হিসাব দিলেই হবে নাকি ২০১৫ সাল থেকে সব হিসাব দিতে হবে? হ্যাঁ রিটার্ণ জমা দেওয়ার সময় সব হিসাব আপনাকে দিতে হবে। আপনি কোন কিছু লুকাবেন না সমস্ত হিসাবপত্রই উল্লেখ করতে হবে। যা সম্পদ আছে আপনার সবই তুলে ধরবেন।

আয়কর জমা দেয়ার ক্ষেত্রে পূর্বে রির্টান সাবমিট না করার কারণে যে জরিমানা ছিল এই বার রির্টান সাবমিট করলে সরকার তা মওকুফ করে দিবে, আপনি এই বছরে আপনার পূর্বের সকল সম্পত্তি এবং দায় আপনার রির্টান ফাইলে দেখাতে পারবেন। এই ক্ষেত্রে কোন একজন আয়কর বিশেষজ্ঞের সহায়তা নিলে আপনার জন্য ভাল হবে।

প্রথমে আপনি আয়কর হিসাব করবেন / আয়কর নির্ণয় করতে হবে

আয়কর নির্ণয়ের ক্ষেত্রে যে বিষয়গুলো প্রাধান্য পাবে সে বিষয়গুলো ভাল করে স্টাডি করবেন

আয়কর নির্ণয় করতে হবে

প্রদেয় আয়কর হিসাব ২০২২

নিম্নোক্ত ক্ষেত্রে আয়কর নিবন্ধন প্রয়োজন । রিটার্ণ জমার প্রমানক লাগবে

  • আমদানীর উদ্দেশ্যে ঋণপত্র খোলার সময়;
  • আমদানী রেজিষ্ট্রেশন সার্টিফিকেট পাওয়ার উদ্দেশ্যে আবেদননের সময়;
  • করপোরেশন বা পৌরসভা এলাকায় ট্রেড লাইসেন্স নবায়ন করার সময়;
  • চুক্তি কার্যকর, পণ্য সরবরাহ বা সেবা প্রদানের লক্ষ্যে দরপত্র দাখিলের সময়;
  • কোম্পানী আইন, ১৯৯৪-এর আওতায় নিবন্ধনকৃত কোন ক্লাবের সদস্য হবার জন্য আবেদন দাখিল করার সময়;
  • সাধারণ বীমার সার্ভেয়ার হিসেবে তালিকাভূক্তি বা লাইসেন্স প্রাপ্তি বা নবায়নের সময়;
  • কোন সিটি কর্পোরেশন বা জেলা সদরের কোন পৌরসভা এলাকায় অবস্থিত ভূমি, ভবন বা এপার্টমেন্টর চুক্তি মূল্য যদি এক লক্ষ টাকার উর্ধ্বে হয়, সেই ক্ষেত্রে ঐ ভূমি, ভবন বা ফ্লাট ক্রয়ের রেজিস্ট্রেশনের সময়।
  • সিটি কর্পোরেশন এলাকার মধ্যে অবস্থিত কোন ভূমি, ভবন বা কোন এপার্টমেন্টর ক্রেতা বাংলাদেশের অনিবাসী বাংলাদেশী হইলে তার ক্রয়ের রেজিষ্ট্রেশনের সময় (f) এর বিধান কার্যকর হইবে না;
  • কার, জিপ বা মাইক্রোবাসের মালিকানা পরিবর্তন কিংবা ফিটনেস রেজিষ্ট্রেশন নবায়নের সময়;
  • কোন বানিজ্যিক ব্যাংক বা লিজিং কোম্পানী কর্তৃক কোন ব্যক্তিকে ৫ (পাঁচ) লক্ষ টাকার অধিক ঋণ বরাদ্দ দানকালে;
    ক্রেডিট কার্ড ইস্যুর সময়;
  • ডাক্তার, চার্টার্ড একাউনন্ট্যান্ট, কষ্ট এন্ড ম্যানেজমেন্ট একাউনন্ট্যান্ট, আইনজীবি বা আয়কর পেশাজীবির পেশাদারী লাইসেন্স অনুমোদনের সময়;
  • কোন কোম্পানীর ডাইরেক্টর বা কোন কোম্পানীর স্পসর শেয়ার হোল্ডার হওয়ার সময়;
  • বাংলাদেশের নাগরিক নয় এমন অনিবাসীর ক্ষেত্রে (k) এর বিধান কার্যকর হইবে না;
  • মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) আইন, ১৯৭৪ এর আওতায় নিকাহ রেজিষ্ট্রোরের লাইসেন্স প্রদানের সময়। তবে শর্ত থাকে যে, যে ব্যক্তি ইতোমধ্যে নিকাহ রেজিষ্ট্রার হিসেবে লাইসেন্স প্রাপ্ত হয়েছে, তার ক্ষেত্রে অত্র বিধান কার্যকর হওয়ার
  • তিন মাসের মধ্যে টি, আই.এন সনদ সংগ্রহ করিতে হইবে;
  • কোন বানিজ্য সংস্থার মেম্বারশিপ নবায়নে বা মেম্বারশিপ আবেদনকালে;
    গৃহসম্পত্তি নির্মাণের নিমিত্ত রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), চিটাগাং ডেভেলপমেন্ট অথরিটি (সিডিএ), খুলনা ডেভেলপমেন্ট অথরিটি (কেডিও) এবং রাজশাহী ডেভেলপমেন্ট অথরিটি(আরডিএ) হতে অনুমোদন পাওয়ার উদ্দেশ্যে প্লান জমা প্রদানের সময়;
  • ড্রাগ লাইসেন্স ইস্যু করণের সময়;
  • সিটি কর্পোরেশন, পৌর সভা বা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার মধ্যে বানিজ্যিক ভিত্তিতে গ্যাস সংযোগের আবেদনের সময়;
  • সিটি কর্পোরেশন, পৌর সভা বা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার মধ্যে বানিজ্যিক ভিত্তিত বিদ্যুৎ সংযোগের আবেদনের সময়;
  • ভাড়ায় চালিত বাস, ট্রাক, প্রাইমমোভারস, লরী ইত্যাদি রেজিষ্ট্রেসনে, মালিকানা পরিবর্তন, ফিটনেস নবায়নের সময় এবং প্লেইং ফর হায়ারের সময়;  আয়কর নিবন্ধন কি? আয়করের জন্য নিবন্ধন প্রয়োজন কেন?

এতদিন রিটার্ণ জমা দেইনি তার জন্য অডিট আপত্তি উত্থাপিত হবে কি?

৩০শে জুন ২০২২ তারিখে প্রতিটি ইনভেস্টমেন্ট এর ব্যালেন্স দিয়ে রিটার্ন তৈরি করবেন। ২০২১-২০২২ অর্থ বছরে যে আয় হয়েছে তা দেখাবেন। আয় থেকে পারিবারিক খরচ বাদ দিয়ে যে ব্যালেন্স থাকবে তার থেকে ইনভেস্টমেন্ট বাদ দিয়ে অন্যান্য প্রাপ্তি এর ঘরে লিখবেন। এই ব্যালেন্স যদি অস্বাভাবিক বেশি হয় তবে বৎসর অনুযায়ী ডকুমেন্ট সহ ব্যাখ্যা দিতে হবে। মনে রাখবেন বিগত বৎসর সমুহে যদি কর যোগ্য আয় থেকে থাকে তাহলে রিটার্ন জমা না দেয়ার জন্য ডিসিটি নোটিস করতে পারে। অডিট আপত্তিও উত্থাপিত হতে পারে।

The post আমি প্রাইভেট জব করি। TIN খুলেছি ৭ বছর আগে রিটার্ন জমা দেইনি, করণীয় ২০২২ appeared first on Tricksboss.

]]>
https://tricksboss.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%ad%e0%a7%87%e0%a6%9f-%e0%a6%9c%e0%a6%ac-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%bf%e0%a5%a4-tin-%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a7%87/feed/ 0