স্যাটেলাইট চিত্রে ইঙ্গিত, ২০২৭ সালে পানিতে নামতে পারে চীনের নতুন রণতরি
চীনের চতুর্থ বিমানবাহী রণতরি আগামী বছরই পানিতে নামানো হতে পারে। এটি দেশটির প্রথম পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরি বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে। নিজ দেশের উপকূল ছাড়িয়ে আরও দূরে নৌ ও বিমানশক্তি প্রয়োগের সক্ষমতা বাড়াতে রণতরির বহর গড়ে তুলছে বেইজিং।




