কম্বোডিয়ায় অনলাইন প্রতারণা, ৯ মাসে ৩ হাজার বাংলাদেশি বহিষ্কার
অনলাইন প্রতারণা ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কম্বোডিয়ায় পরিচালিত অভিযানে চলতি বছরের প্রথম নয় মাসে তিন হাজারের বেশি বাংলাদেশিকে বহিষ্কার করা হয়েছে। একই সময়ে বাংলাদেশসহ বিশ্বের ৮৭টি দেশের ৫২ হাজার ৩৯ জন বিদেশি নাগরিককে দেশটি থেকে বহিষ্কার করেছে অভিবাসন কর্তৃপক্ষ।

