আমার কাছে নিউট্রিনো ততটাই বাস্তব, যতটা বাস্তব সামনে রাখা কফির কাপটা—ফ্রান্সিস হ্যালজেন
প্রতি মুহূর্তে অসংখ্য অদৃশ্য কণা ছুটে যাচ্ছে আমাদের শরীরের ভেতর দিয়ে। আমি-আপনি বসে আছি, হাঁটছি, ঘুমাচ্ছি কিংবা এই লেখাটি পড়ছি—কোনো অবস্থাতেই এই কণার যাওয়া আসা থামানো সম্ভব নয়।




