লাইভ রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ | ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | অনলাইনে ১ জন
টেক ব্রেকিং
বাংলা ট্রিবিউনপ্রথম হিউম্যানয়েড রোবট নিয়ে হাজির হচ্ছে স্যামসাং GSMArenaসাপ্তাহিক ভোটের ফলাফল: Xiaomi 18 Pro সমর্থন বেড়েছে, Xiaomi 18 Pro Max স্থল হারিয়েছে জাগো নিউজঅস্বাভাবিক লেনদেনে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধ বাংলা ট্রিবিউনগোপালগঞ্জে বন্ধ ১ লাখ ৭০ হাজার মোবাইল ব্যাংকিং হিসাব বাংলা ট্রিবিউনগোপালগঞ্জে বিকাশ-নগদসহ মোবাইল ব্যাংকিং খুলে দিতে আইনি নোটিশ জাগো নিউজনামের আগে ‘ইঞ্চি’ বা ‘ইকু’ লিখলে প্রোগ্রামে যাবেন না আইমান আল জাওহারী ইত্তেফাক‘যারা আগুনসন্ত্রাস চালাচ্ছো, তারা কিন্তু সবাই ইন্ডিয়ায় পালিয়ে যেতে পারবা না’ ইত্তেফাকরাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি GSMArenaডিল: Galaxy S26+ Amazon UK-তে ব্ল্যাক ফ্রাইডে-এর জন্য একটি বড় মূল্য হ্রাস পেয়েছে সমকালমার্কিন বাহিনীর ওপর হামলায় স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেছে ইরান

চলতি মূলধন ঋণ/বিনিয়োগ মেয়াদ ২০২৩ । কিস্তিতে আদায়ের ১২ মাসের অধিক মেয়াদ প্রদান করা যাইবে না

চলতি মূলধন ঋণ/বিনিয়োগ মেয়াদ ২০২৩ । কিস্তিতে আদায়ের ১২ মাসের অধিক মেয়াদ প্রদান করা যাইবে না
চলতি মূলধন ঋণ/বিনিয়োগ মেয়াদ ২০২৩ । কিস্তিতে আদায়ের ১২ মাসের অধিক মেয়াদ প্রদান করা যাইবে না ছবি: Tricksboss

চলতিমূলধন ঋণ/বিনিয়োগ মেয়াদ ১ বছরের বেশি হওয়া যাইবে না – সিএমএসএমই খাতে অর্থায়নের বিপরীতে ২৫,০০০ (পঁচিশ হাজার) কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় চলতি মূলধন খাতে বিতরণকৃত ঋণ/বিনিয়োগ সম্পর্কিত নির্দেশনা ২০২৩

জারিকৃত এসএমইএসপিডি সার্কুলার লেটার নং-০৭ এর প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।উদ্যোক্তাগণের মেয়াদি ঋণ/বিনিয়োগের পাশাপাশি চলতি মূলধন ঋণ/বিনিয়োগের চাহিদা বৃদ্ধি পাওয়ায় এবং বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ কর্তৃক তাদের গ্রাহকদের উক্ত চাহিদা পূরণে অর্থায়ন করার প্রয়োজনীয়তা পরিলক্ষিত হওয়ায় বর্ণিত স্কিমের আওতায় মেয়াদি ঋণ/বিনিয়োগের পাশাপাশি চলতি মূলধন ঋণ/বিনিয়োগের ক্ষেত্রেও পুনঃঅর্থায়ন সুবিধা প্রদান করা হচ্ছে।

কিন্তু অংশগ্রহণকারী বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক দাখিলকৃত পুনঃঅর্থায়নের আবেদন পর্যালোচনান্তে পরিলক্ষিত হয় যে, কিছু কিছু ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান তাদের গ্রাহকদের অনুকূলে এককালীন/বিভিন্ন ধরনের কিস্তিতে আদায়ের শর্তে ১২ মাসের অধিক মেয়াদের জন্য চলতি মূলধন ঋণ/বিনিয়োগ প্রদান করেছে, যা চলতি মূলধন ঋণ/বিনিয়োগের মূল বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।

চলতি মূলধন ঋণ/বিনিয়োগের বিপরীতে পুনঃঅর্থায়নকৃত অর্থ সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান হতে বাংলাদেশ ব্যাংক কর্তৃক মেয়াদান্তে সুদ/মুনাফাসহ আসল এককালীন আদায় করা হবে। এছাড়া, পুনঃঅর্থায়নের আবেদনের সময় এতদসঙ্গে সংযুক্ত সংশোধনকৃত সংযোজনী-‘খ’ ও সংযোজনী-‘গ’ ব্যবহার করতে হবে। এতদ্ব্যতীত, সূত্রে বর্ণিত সার্কুলারের অপরাপর নির্দেশনা অপরিবর্তিত থাকবে। ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ এর ৪৫ ধারা এবং আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ১৮ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো ।  এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে ।

এ স্কীম হতে উৎপাদন ব্যবসা ও সেবা প্রদানের খাতে ঋণ নেয়া যাবে / এটি চলতি মূলধন বা তারল্য হিসেবে প্রতিষ্ঠানকে প্রদান করা যাইবে

অতি ক্ষুদ্র, ক্ষুদ্র, কুটির ও মাঝারি (সিএমএসএমই) শিল্পের জন্য ২৫ হাজার কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এই তহবিল থেকে ২ শতাংশ সুদে টাকা নিতে পারবে ব্যাংকগুলো। আর গ্রাহকদের ঋণের সুদহার হবে ৭ শতাংশ। বাংলাদেশ ব্যাংক গতকাল এই তহবিলের নীতিমালাসহ প্রজ্ঞাপন জারি করেছে। সাধারণ সিএমএসএমই ঋণের সুদের হার সর্বোচ্চ ৯ শতাংশ।

চলতি মূলধন ঋণ/বিনিয়োগ মেয়াদ ২০২৩ । কিস্তিতে আদায়ের ১২ মাসের অধিক মেয়াদ প্রদান করা যাইবে না

সিএমএসএমই খাতে অর্থায়নের বিপরীতে ২৫,০০০ (পঁচিশ হাজার) কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় চলতি মূলধন খাতে বিতরণকৃত ঋণ/বিনিয়োগ প্রসঙ্গে PDF Download

যে সকল খাতে এ ঋণ দেয়া যাবে । অগ্রাধিকার প্রদানের খাতসমূহ

  1. কৃষি বা খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাত।
  2. কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারী শিল্প, তৈরি পোশাক, নিটওয়্যার, ডিজাইন ও সাজসজ্জা, আইসিটি, চামড়া ও চামড়াজাত পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং, পাট ও পাটজাত শিল্প।
  3. প্লাস্টিক ও অন্যান্য সিনথেটিক শিল্প, পর্যটনশিল্প।
  4. হোম টেক্সটাইল, নবায়নযোগ্য জ্বালানি, অটোমোবাইল প্রস্তুত ও মেরামতশিল্প।
  5. তাঁত, হস্ত ও কারুশিল্প, বিদ্যুৎ–সাশ্রয়ী যন্ত্রপাতি, জুয়েলারিশিল্প, খেলনাশিল্প।
  6. প্রসাধনী ও টয়লেট্রিজ, আগরশিল্প, আসবাবপত্র।
  7. মোবাইল–কম্পিউটার–টেলিভিশন মেরামতকারী প্রতিষ্ঠান।

চলতি মূলধন ঋণ/বিনিয়োগ খাতে অর্থায়নের নির্দেশনা কি?

চলতি মূলধন ঋণ/বিনিয়োগের মেয়াদ হবে সর্বোচ্চ ১২(বার) মাস। তবে, চলতি মূলধন খাতে বিতরণকৃত ঋণ/বিনিয়োগ প্রয়োজনবোধে নবায়ন করা যাবে এবং নবায়নকৃত ঋণ/বিনিয়োগের বিপরীতে পুনঃঅর্থায়নের জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ বাংলাদেশ ব্যাংকের নিকট পুনরায় আবেদন করতে পারবে।

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য করার আগে মন্তব্য নীতিমালা পড়ুন।