অবশেষে ইজিএসএম স্পেকট্রামের নিলামের প্রস্তুতি বিটিআরসির
আল-আমীন দেওয়ান : দাম ঠিক করা নিয়ে মাসের পর মাস বিটিআরসি, টেলিযোগাযোগ বিভাগ ও অর্থ বিভাগের চিঠি চালাচালির পর অবশেষে ইজিএসএম ব্যান্ডে নিলাম হতে যাচ্ছে। অক্টোবরের শুরুতে এই স্পেকট্রামের দাম চূড়ান্ত করতে টেলিযোগাযোগ বিভাগের অনুমোদন চেয়েছিল বিটিআরসি।




