রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে বসবে ৫০ হাজার আয়না
রাতের অন্ধকার দূর করে কৃত্রিম উপায়ে সূর্যের আলো ছড়াতে মহাকাশে ৫০ হাজার আয়নাযুক্ত স্যাটেলাইট ওড়ানোর পরিকল্পনা করছে মার্কিন স্টার্টআপ ‘রিফ্লেক্ট অরবিটাল’। তবে পরিবেশের ভারসাম্য ও বৈজ্ঞানিক অগ্রগতির স্বার্থে এই মহাকাশীয় আয়না প্রকল্পের তীব্র বিরোধিতা করছেন বিশ্বজুড়ে জ্যোতির্বিজ্ঞানীরা।




