গ্যাজেটের মাদারবোর্ড উৎপাদন হবে দেশে
স্মার্ট ডিভাইসের মাদারবোর্ড উৎপাদনে দেশেই নতুন সারফেস মাউন্ট টেকনোলজি (এসএমটি) লাইন সক্রিয় করেছে স্মার্ট হাই-টেক ইন্ডাস্ট্রিজ। বিশেষায়িত এই লাইনে যন্ত্রের সহায়তায় স্মার্ট ডিভাইসের মাদারবোর্ডে সরাসরি ইলেকট্রনিক উপাদান বসানো হয়।



