সমুদ্রের দেড় মাইল গভীরে টেলিস্কোপ বসিয়ে আইনস্টাইনের আপেক্ষিকতার সূত্র পরীক্ষা
ফরাসি উপকূলের নীল ভূমধ্যসাগরের প্রায় দেড় মাইল গভীরে, ঘুটঘুটে অন্ধকারের মাঝে বিজ্ঞানীরা এক অবিশ্বাস্য জাদুর ফাঁদ পেতে রেখেছেন? এই ফাঁদের নাম অরকা বা ORCA। অর্থাৎ অসিলেশন রিসার্চ উইথ কসমিকস ইন দ্য অ্যাবিস।




