চাঁদে বসবাস নিশ্চিত করতে নতুন প্রজন্মের নভোচারী খুঁজছে নাসা
চাঁদে স্থায়ী ঘাঁটি নির্মাণ ও সেখানে মানুষের বসবাস নিশ্চিত করতে নতুন প্রজন্মের নভোচারী নিয়োগের উদ্যোগ নিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। নির্বাচিত নভোচারীরা চাঁদে গিয়ে ঘাঁটি নির্মাণ, বসবাস ও গবেষণার কাজে যুক্ত হবেন।



