NID Download Process 2022– ঘরে বসেই আপনার জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করতে পারবেন। কীভাবে করবেন খুবই সহজ। আপনার মোবাইলে Playstore এ গিয়ে প্রথমেই Nid wallet নামক app টি ডাউনলোড করুন। এবার ক্রোম (chrome) ব্রাউজারে গিয়ে services.nidw.gov.bd এই সাইটে প্রবেশ করুন। মোবাইলেই NID অনলাইন রেজিস্ট্রেশন করার নিয়ম ২০২২
এখানে প্রথমেই আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য আপনার NID নম্বর দিতে হবে এবং আপনার জন্ম তারিখ এন্ট্রি করতে হবে। এবার নিচে জলছাপের মধ্যে যে লেখাটি আছে তা দিতে হবে। এখন সাবমিট এ ক্লিক করলে পরের পেইজে চলে যাবে। এই পেইজে আপনি বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা এন্ট্রি করবেন। উভয় ক্ষেত্রে প্রথমে বিভাগ তারপর জেলা এবং শেষে উপজেলা দিতে হবে। এবার পরবর্তী বাটনে ক্লিক করুন।
এবার আপনি মোবাইল নম্বর দেখতে পাবেন। মোবাইল নম্বরটি যদি সঠিক হয় তাহলে পরবর্তী ধাপে চলে যান। আর সঠিক না হলে মোবাইল পরিবর্তন অপসনে গিয়ে মোবাইল নম্বর পরিবর্তন করতে পারবেন। মোবাইল নম্বর পরিবর্তন হয়ে গেলে বার্তা পাঠান এ ক্লিক করুন। আপনার মোবাইল নম্বরে একটি ভেরিফিকেশন কোড পাবেন ঐ কোডটি এন্ট্রি করুন। বহাল এ ক্লিক করুন এবং পরের ধাপে চলে যান। NID Number by SMS । মোবাইলে ম্যাসেজ করে আইডি কার্ড নম্বর বের করার নিয়ম ২০২২
এখানে আপনি Tap to nid wallet অপসনটি পাবেন। ক্লিক করুন আর আপনার ইনস্টল করা NID Wallet টি সিলেক্ট করুন। এবার আপনার Face Scan করতে হবে। প্রথমে সামনের দিক তারপর ডানদিক এবং শেষে বামদিক স্ক্যান করুন। Ok তে ক্লিক করুন। এখন দেখতে পাবেন ছবিসহ আপনার সব তথ্য দেখাচ্ছে। এবার Scroll করে একদম নিচের দিকে আসুন। ডাউনলোড অপসন দেখতে পাচ্ছেন। এই ডাউনলোড এ ক্লিক করলেই আপনার NID ডাউনলোড হয়ে যাবে। এবার আপনি কম্পিউটার বা ফটোকপির দোকানে গিয়ে আপনার জাতীয় পরিচয়পত্র প্রিন্ট করে নিতে পারেন।
মোবাইল দিয়েই এনআইডি কার্ড ডাউনলোড করুন/ অন্য কেউ কি আপনার এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবে?
কোন ভাবেই পারবে না কারণ ফেস ভেরিফিকেশন প্রয়োজন পড়বে। একবার ডাউনলোড করলে আর ডাউনলোড করা যাবে না এমনটি নয়। পরবর্তীতে যে কোন সময় আপনি আবার জাতীয় পরিচয়পত্র সার্ভিস ওয়েবসাইটে লগিন করে ডাউনলোড করতে পারবেন।

Caption: NID Card online copy download / www.nidw.gov.bd login
আপনি কি নতুন জাতীয় পরিচয় পত্র চান? নিউ আইডি পেতে যা করতে হবে।
জাতীয় পরিচয়পত্র হালনাগাদ একটি চলমান প্রক্রিয়া। যিনি বাংলাদেশের নাগরিক কিন্তু এখনও নিবন্ধিত হননি,আপনার বয়স যদি ১০ বছর বা বেশি হয়ে থাকে কিন্তু এখনও ভোটার হিসেবে নিবন্ধিত হননি তাহলে অনলাইন এ ফর্ম পূরণ করে আপনার সিডিউল মোতাবেক সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে যোগাযোগ করে বায়োমেট্রিক প্রদান করুন। বায়োমেট্রিক প্রদানের সময় আপনার কিছু সংযুক্ত কাগজ পত্র প্রয়োজন হবে, যা নিন্মরুপ-
- অনলাইনে পূরণকৃত ফর্মের প্রিন্ট কপি
- এস.এস.সি সনদ -(বয়স প্রমাণের সনদ)
- জন্ম নিবন্ধন -(বয়স প্রমাণের সনদ)
- পাসপোর্ট / ড্রাইভিং লাইসেন্স / টি.আই.এন -(বয়স প্রমাণের সনদ)
- ইউটিলিটি বিলের কপি/বাড়ী ভাড়ার রশিদ/হোল্ডিং ট্যাক্স রশিদ – (ঐ এলাকায় সচরাচর বসবাস করেন এরুপ কোন প্রমাণ)
- নাগরিকত্বের সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)
- বাবা, মা, স্বামী/স্ত্রীর এনআইডি কার্ডের কপি(প্রযোজ্য ক্ষেত্রে)





মন্তব্য (০)