কমিটি শুধু ফেসবুকেই, অনুমোদনহীন বলছে আওয়ামী আইনজীবী পরিষদ
লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতিতে (বার) ‘আইন সহায়তা পরিষদ, লক্ষ্মীপুর বার শাখা’র কমিটি গঠন নিয়ে বিরোধ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এ কমিটিকে অনুমোদনহীন বলে দাবি করেছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের লক্ষ্মীপুর জেলা শাখা।


