টেসলার সাইবারট্রাক উৎপাদন বন্ধের ইঙ্গিত ইলন মাস্কের
টেসলার আলোচিত বৈদ্যুতিক পিকআপ ট্রাক সাইবারট্রাক উৎপাদন বন্ধের ইঙ্গিত দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক। আগামী বছর যুক্তরাষ্ট্রের টেক্সাস কারখানায় গাড়িটির উৎপাদন কমিয়ে আনার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।




