রাজস্ব ও মুনাফায় প্রবৃদ্ধি, ৭ কোটি টাকা সংগ্রহে আবেদন লিও আইসিটি ক্যাবলসের
পুঁজিবাজারের এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্তির লক্ষ্যে নতুন করে আবেদন জমা দিয়েছে দেশীয় প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান লিও আইসিটি ক্যাবলস পিএলসি। বুধবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এ আবেদন জমা দেওয়া হয়েছে।




