তাহসিফের লাশের সঙ্গে পাওয়া গেল আইফোন, আরো যা মিলল
নিখোঁজের এক দিন পর বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সুরির লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে তুরাগ নদ থেকে তার লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই পানিতে ডুবে মৃত্যুর এই প্রাথমিক ধারণার প্রকৃত সত্য জানা যাবে।


