আওয়ামী লীগের অপতৎপরতা দমনে জামায়াত-শিবিরকে মাঠে পাওয়া যাবে না
আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিরোধে রাজপথে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের দেখা যায়নি বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। অন্যদিকে, সারারাত রাজপথে অবস্থান ও পাহারা দেওয়ায় ছাত্রদলের নেতাকর্মীদের প্রশংসা করেছেন তিনি।




