মহাশূন্যে প্রথম পাকিস্তানি জিশান আলী, সঙ্গে নিলেন বাটার চিকেন ও কোরমা–নেহারি
চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে পৌঁছে ইতিহাস গড়েছেন পাকিস্তানি নভোচারী মুহাম্মদ জিশান আলী। গত বুধবার প্রথম বিদেশি নভোচারী হিসেবে তিনি চীনের এই মহাকাশ স্টেশনে যান। প্রায় এক সপ্তাহের এই অভিযানে বৈজ্ঞানিক গবেষণার পাশাপাশি তার সঙ্গী হয়েছে পাকিস্তানের পরিচিত খাবার।



