জামানত ছাড়াই সর্বোচ্চ ২০ লাখ টাকার সুবিধা: ৬৪০ তরুণ উদ্যোক্তা চূড়ান্ত করলো বাংলাদেশ ব্যাংক
দেশের গ্রামীণ ও উপজেলা পর্যায়ে নতুন উদ্যোক্তা তৈরি এবং কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ‘উদ্যোগ’ কর্মসূচির প্রথম ধাপে ৬৪০ জন তরুণকে চূড়ান্তভাবে নির্বাচন করেছে বাংলাদেশ ব্যাংক।




