গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ, ভোগান্তিতে গ্রাহক
গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং (এমএফএস) সেবা বন্ধের অভিযোগ উঠেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা। গত বুধবার রাত থেকে মেসেজ দিয়ে বিভিন্ন কোম্পানির মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধ করা শুরু হয়।


