সর্বশেষ নিউজ

Primary Scholarship Routine । প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ এর সময়সূচি

প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীতে কেবল বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হইবে – প্রাথমিক বৃত্তি পরীক্ষা রুটিন প্রকাশিত হয়েছে – Primary Scholarship Routine 2022

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ এর কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মাঠ পর্যায়ে ইতোমধ্যে নির্দেশাবলি, কর্মপরিকল্পনা, প্রশ্নের কাঠামো, পরীক্ষার সময়সূচি ইত্যাদি প্রেরণ করা হয়েছে। বর্ণিত তথ্যাদি সকলের অবগতির জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে আপলোড করা প্রয়োজন। প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ এর নির্দেশাবলি, কর্মপরিকল্পনা, প্রশ্নের কাঠামো, পরীক্ষার সময়সূচি এতদসঙ্গে প্রেরণ করা হয়েছে।

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ এর নির্দেশাবলি, কর্মপরিকল্পনা, প্রশ্নের কাঠামো, পরীক্ষার সময়সূচি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে আপলোড করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। বৃত্তি পরীক্ষা ২০২২ –ডিসেম্বর মাসে নির্ধারিত তারিখে সারাদেশে একযোগে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার নিমিত্ত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার নীতিমালা ৫.৪ (২) অনুচ্ছেদ অনুসারে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ এর নির্দেশাবলি প্রণয়ন করা হয়েছে।

পরীক্ষার্থী নির্বাচন পদ্ধতি কি? প্রাথমিক বৃত্তি প্রদানের লক্ষ্যে মেধা যাচাইয়ের জন্য বিদ্যালয়ে অনুষ্ঠিত ৫ম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাভিত্তিক সর্বোচ্চ ২০% শিক্ষার্থীকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোনয়ন দিবেন। ২০% শিক্ষার্থী যাচাই এর ক্ষেত্রে সমনম্বরধারীদের মধ্যে বিষয়ভিত্তিক নম্বরের ক্রমানুসারে মনোনয়ন দিতে হবে। এ ক্ষেত্রে যথাক্রমে বাংলা, গণিত, ইংরেজি, প্রাথমিক বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং ধর্ম ও নৈতিক শিক্ষায় প্রাপ্ত নম্বর বিবেচনা করতে হবে। একাধিক শিক্ষার্থীর ক্ষেত্রে ৬টি বিষয়ের প্রাপ্ত নম্বর একই হলে সে ক্ষেত্রে শ্রেণি রোল নম্বর প্রাধান্য পাবে। ২০% শিক্ষার্থী নির্বাচনের ক্ষেত্রে শিক্ষার্থী সংখ্যা ভগ্নাংশ হলে গাণিতিক নিয়মে ০.৫ এবং তদুর্দ্ধ ভগ্নাংশকে পরবর্তী পূর্ণ সংখ্যায় রূপান্তর করে শিক্ষার্থী সংখ্যা গণনা করতে হবে।

প্রশ্ন কাঠামো বা ধরন মান বন্টন কি হবে? / প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ এর সময়সূচি

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২

Primary Scholarship Routine । প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ এর সময়সূচি

admin

আলামিন মিয়া, একজন ব্লগার, ডিজিটাল মার্কেটার, সার্চ ইঞ্জিন অপটিমাইজার। ব্লগিংকরছি প্রায় ৭ বছর যাবৎ। বিভিন্ন অনলাইন সেবা হাতের কাছে পেতে নির্দেশনা ও পদ্ধতি গুলো ব্যাখ্যা করা হয় যা আপনি খুব সহজেই এই ওয়েবসাইট হতে পেতে পারেন। যদি অতিরিক্ত কোন তথ্য প্রয়োজন হয় বা পরামর্শ থাকে তবে মেইল করুন admin@tricksboss.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *