আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডের বাংলাদেশ জাতীয় পর্ব ৩১ অক্টোবর
আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডের (আইএআইও) বাংলাদেশ জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে আগামী ৩১ অক্টোবর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটে সকাল সাড়ে আটটা থেকে বিকেল তিনটা পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা।




