সর্বশেষ নিউজ

কেউই আর অসহায় থাকবে না – পরিবেশ ও বন মন্ত্রী

বড়লেখা (মৌলভীবাজার), ২৫ পৌষ (৯ জানুয়ারি) : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, জনগণের সার্বিক কল্যাণে নিয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের সার্বিক সহায়তায় দেশে কেউই আর অসহায় ও দুস্থ থাকবে না। সরকার গৃহীত দূরদর্শী পরিকল্পনাসমূহ বাস্তবায়িত হলে সকল শ্রেণির জনগণের অবস্থার উন্নয়ন হবে।

আজ মন্ত্রী মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার দুস্থদের মধ্যে ঢেউটিন, বীর মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ এবং সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্প’র আওতায় শংকর জাতের বকনা গরু বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রদত্ত শংকর জাতের গরু মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে। তিনি বলেন, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের অভাবনীয় উদ্যোগ বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। যোগাযোগ ব্যবস্থা বিশেষ করে রেলযোগাযোগে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নের ফলে মানুষ লোডশেডিংয়ের কথা ভুলে যেতে বসেছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী, বড়লেখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর।

এছাড়াও মন্ত্রী আজ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হাজীগঞ্জ বাজার রেল স্টেশন হতে তালিমপুর ইউপি অফিস রাস্তার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন।

তথ্য সূত্র: তথ্য অধিদফতর

admin

আলামিন মিয়া, একজন ব্লগার, ডিজিটাল মার্কেটার, সার্চ ইঞ্জিন অপটিমাইজার। ব্লগিংকরছি প্রায় ৭ বছর যাবৎ। বিভিন্ন অনলাইন সেবা হাতের কাছে পেতে নির্দেশনা ও পদ্ধতি গুলো ব্যাখ্যা করা হয় যা আপনি খুব সহজেই এই ওয়েবসাইট হতে পেতে পারেন। যদি অতিরিক্ত কোন তথ্য প্রয়োজন হয় বা পরামর্শ থাকে তবে মেইল করুন admin@tricksboss.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *