লাইভ রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ | ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | অনলাইনে ১ জন
টেক ব্রেকিং
বাংলা ট্রিবিউনপ্রথম হিউম্যানয়েড রোবট নিয়ে হাজির হচ্ছে স্যামসাং GSMArenaসাপ্তাহিক ভোটের ফলাফল: Xiaomi 18 Pro সমর্থন বেড়েছে, Xiaomi 18 Pro Max স্থল হারিয়েছে জাগো নিউজঅস্বাভাবিক লেনদেনে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধ বাংলা ট্রিবিউনগোপালগঞ্জে বন্ধ ১ লাখ ৭০ হাজার মোবাইল ব্যাংকিং হিসাব বাংলা ট্রিবিউনগোপালগঞ্জে বিকাশ-নগদসহ মোবাইল ব্যাংকিং খুলে দিতে আইনি নোটিশ জাগো নিউজনামের আগে ‘ইঞ্চি’ বা ‘ইকু’ লিখলে প্রোগ্রামে যাবেন না আইমান আল জাওহারী ইত্তেফাক‘যারা আগুনসন্ত্রাস চালাচ্ছো, তারা কিন্তু সবাই ইন্ডিয়ায় পালিয়ে যেতে পারবা না’ ইত্তেফাকরাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি GSMArenaডিল: Galaxy S26+ Amazon UK-তে ব্ল্যাক ফ্রাইডে-এর জন্য একটি বড় মূল্য হ্রাস পেয়েছে সমকালমার্কিন বাহিনীর ওপর হামলায় স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেছে ইরান

বাংলাদেশে রাস্তায় হাঁটার নিয়ম ২০২৪ । রাস্তার কোন পাশ দিয়ে হাঁটা সুন্নত?

বাংলাদেশে রাস্তায় হাঁটার নিয়ম ২০২৪ । রাস্তার কোন পাশ দিয়ে হাঁটা সুন্নত?
বাংলাদেশে রাস্তায় হাঁটার নিয়ম ২০২৪ । রাস্তার কোন পাশ দিয়ে হাঁটা সুন্নত? ছবি: Tricksboss

রাস্তার হাটার সময় পিছন থেকে গাড়ি চাপা দিয়ে যেতে পারে- তাই সঠিক দিকে বা নিয়মে হাটতে হবে- রাস্তার সকাল বা বিকালে হাটার সময় কোন পাশ দিয়ে হাটতে হয় জেনে নিন– রাস্তায় হাঁটার নিয়ম ২০২৪

পথচারী রাস্তার কোন পাশ  দিয়ে হাটবে? – পথচারী হিসেবে সড়ক দিয়ে হাঁটার নিয়ম হলো সব সময় রাস্তার ডান পাশ দিয়ে হাঁটতে হবে। কারণ আমাদের দেশের নিয়ম অনুযায়ী গাড়ি বাম পাশ দিয়ে চলে। পথচারীও যদি বাম পাশ দিয়ে চলে তাহলে পিছন থেকে আগত গাড়িগুলো কিছু বুঝে ওঠার আগেই আঘাত করতে পারে। রাস্তা পার হওয়ার সময় সবসময় জেব্রাক্রসিং মেনে চলুন। হাঁটতে হাঁটতে পরিচিত কারো সঙ্গে দেখা হলে চলাচলের মাঝপথেই না দাঁড়িয়ে অন্য পথচারীদের চলার জায়গা রাখুন। একটুখানি জায়গা ছেড়ে দিয়ে পাশেই কোথাও দাঁড়িয়ে কথা বলুন। রাস্তায় চলাচলের সময় এইদিকে-সেইদিকে থুথু ফেলা থেকে বিরত থাকুন।

বিদেশে কি বামে হাটে নাকি ডানে? বাংলাদেশে, রাস্তার ডান দিক দিয়ে হাঁটা উচিত। এটি আপনাকে পেছন থেকে আসা যানবাহন দেখতে সাহায্য করবে। বিদেশে গাড়ি ডান পাশ দিয়ে চলে তাই মানুষ রাস্তার বাম পাশ দিয়ে চলে।  মোবাইল ফোন ব্যবহার, গান শোনা, বা অন্য কোন কিছুতে মনোযোগ দিয়ে হাঁটা থেকে বিরত থাকুন। রাস্তার দিকে মনোযোগ দিন এবং আপনার চারপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকুন। যদি ফুটপাত থাকে, তাহলে রাস্তার পরিবর্তে ফুটপাত দিয়ে হাঁটুন।

শিশুরা কি একা পার হবে? না। রাস্তায় হাঁটার সময় অন্যদের বাধা দেবেন না। রাস্তায় আবর্জনা ফেলবেন না। রাস্তায় হাঁটার সময় ধৈর্য ধরুন এবং অন্যদের প্রতি সহনশীল হোন। ছোট শিশুদের রাস্তায় হাঁটার সময় হাত ধরে রাখুন। শিশুদের সড়ক নিরাপত্তা সম্পর্কে শিক্ষা দিন এবং রাস্তায় হাঁটার নিয়ম-কানুন শেখান। ছোট শিশুদের একা রাস্তায় যেতে দেবেন না।

রাস্তার কোন পাশ দিয়ে হাঁটা সুন্নত । রাস্তায় হাঁটার নিয়ম । বাংলাদেশে রাস্তায় হাঁটার নিয়ম

ফুটপাতবিহীন রাস্তার ডান দিকের সোল্ডার/মাটির অংশ দিয়ে হাটতে হবে। রাস্তার উপর দিয়ে পাশাপাশি চলা খুবই বিপদজনক।

রাস্তায় হাঁটার নিয়ম ২০২৪ । রাস্তার কোন পাশ দিয়ে হাঁটতে হয়?

Caption: info source

রাস্তা পার হবেন কিভাবে? । রাস্তা পারাপারের সময় সতর্কতা অবলম্বন করুন

  1. জেব্রা ক্রসিং ব্যবহার করুন: যেখানে জেব্রা ক্রসিং আছে, সেখানে জেব্রা ক্রসিং ব্যবহার করে রাস্তা পার হন।
  2. ট্রাফিক সিগন্যাল মেনে চলুন: ট্রাফিক সিগন্যালের নির্দেশ অনুযায়ী রাস্তা পার হন।
  3. বাম-দিকে তাকান: রাস্তা পার হওয়ার আগে বাম দিকে তাকান এবং কোন যানবাহন আসছে কিনা তা নিশ্চিত করুন।
  4. দ্রুত হাঁটুন: রাস্তা পার হওয়ার সময় দ্রুত হাঁটুন, কিন্তু দৌড়াবেন না।
  5. মনোযোগ দিন: রাস্তা পার হওয়ার সময় মোবাইল ফোন ব্যবহার বা অন্য কোন কিছুতে মনোযোগ দেবেন না।

রাস্তার কোন পাশ দিয়ে হাঁটা সুন্নত?

রাস্তার ডান দিকে দিয়ে চলা, বামে চলে শয়তান। ছালাম কালামের সহিত রাস্তায় চলা, সবার আগে আমিই অন্যকে সালাম দিব। রাস্তায় কোন কষ্টদায়ক বস্তু পড়লে উহা ফেলে দেয়া বা পিছনের সাথীকে স্বরন করে দেয়া। জিকিরে ফিকিরে রাস্তায় চলা। দ্বীনের দাওয়াতের নিয়তে রাস্তায় চলা, যার সহিত সাক্ষাত হবে তাকেই দ্বীনের দাওয়াত দেব। নীচের দিকে তাকিয়ে রাস্তায় চলা। ডানে, বামে বা ‍উপরে না তাকানো। কারন এই তিন দিক থেকেই শয়তান ধোকা দিতে পারে। কিন্তু নীচের দিক থেকে শয়তান ধোকা দিতে পারেনা। পর্দার সহিত রাস্তায় চলা। আল্লাহ পাক আমাদের সকলকে সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুন।

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য করার আগে মন্তব্য নীতিমালা পড়ুন।