ইতালির পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস করল হ্যাকারেরা
ইউক্রেনের প্রতি ইতালির সমর্থনের কারণে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানিকে লক্ষ্যবস্তু করেছে সাইবার অপরাধীরা। তার ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে প্রকাশের পাশাপাশি আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছে হ্যাকাররা।




