বয়স লুকিয়েও এড়ানো যাবে না ইনস্টাগ্রামের টিন অ্যাকাউন্ট
সামাজিক যোগাযোগমাধ্যমে কিশোর ব্যবহারকারীদের নিরাপত্তা জোরদার করতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বয়স শনাক্তকরণ প্রযুক্তির ব্যবহার আরও বাড়াচ্ছে মেটা। এ উদ্যোগের অংশ হিসেবে ইনস্টাগ্রামে বিশ্বজুড়ে এআই প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীদের বয়স যাচাইয়ের পরিধি সম্প্রসারণ করছে প্রতিষ্ঠানটি।


