লাইভ রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | অনলাইনে ১ জন
টেক ব্রেকিং
ঢাকা পোস্টউন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই ইত্তেফাকচার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বাংলা ট্রিবিউনচার বছরে প্রতিটি জেলায় ১০০ জন উদ্যোক্তা তৈরি করবে সরকার: প্রধানমন্ত্রী জাগো নিউজ২০২৬ সালে ইউটিউবে ভাইরাল হতে কী করতে হবে? জাগো নিউজফাইভ-জি ব্যবহারে অ্যান্ড্রয়েড ফোনের চার্জ দ্রুত শেষ হয় কেন? জাগো নিউজসমাজসেবা কর্মকর্তার চেয়ারে বসে টিকটক, জেলাজুড়ে তুলকালাম ঢাকা পোস্টমোবাইলে স্ক্রিনশট নেওয়া সীমিত করছে সিগন্যাল ইত্তেফাকসাদিক কায়েমের বাড়িতে হামলা কাপুরুষোচিত: জামায়াত আমির GSMArenaসাপ্তাহিক ভোটের ফলাফল: লোকেরা ৩ বছরের জন্য এন্ট্রি-লেভেল ফোন রাখে, উচ্চ-সম্পন্ন মডেলগুলি আরও বেশি সময় ধরে রাখে প্রথম আলোমাইগভে এক বছরে ২০০ কোটি টাকার বেশি অভিবাসন ঋণ অনুমোদন

জমির রেকর্ড কি ভাবে সংশোধন করা যায়। রেকর্ড বা খতিয়ান সংশোধন করতে কি কি কাগজপত্র লাগবে?

জমির রেকর্ড কি ভাবে সংশোধন করা যায়। রেকর্ড বা খতিয়ান সংশোধন করতে কি কি কাগজপত্র লাগবে?
জমির রেকর্ড কি ভাবে সংশোধন করা যায়। রেকর্ড বা খতিয়ান সংশোধন করতে কি কি কাগজপত্র লাগবে? ছবি: Tricksboss

রেকর্ড বা খতিয়ান সংশোধন

 

 

১. রেকর্ড সংশোধনের আবেদন কি ভাবে করতে হবে?

১. এই রেকর্ড সংশোধন ৩ ভাবে করা যায় তা হল-

আগে রেকর্ড সংশোধন সম্পর্কে জানি, রেকর্ড সংশোধন বলতে পর্চা বা খতিয়ান সংশোধন বোঝায়, খতিয়ান বা পর্চা রেকর্ড কারো নামে থাকলেই সে জমির মালিক হয়ে যায় না।

২. C.S রেকর্ড সংশোধন, S.A রেকর্ড সংশোধন, R.S রেকর্ড সংশোধন, B.S রেকর্ড সংশোধন, City জরিপ সংশোধন এ যদি কোন ভুল পরিলক্ষিত হয় বা ইচ্ছাকৃত ভাবে যদি কেউ ভুল রেকর্ড তৈরি করে নেয়, তবে তা কীভাবে সংশোধন করবেন সেটি নিয়েই আলোচনা।

৩. ২০-২৫ বছর পর পর ভূমি জরিপের মাধ্যমে এসব রেকর্ড তৈরি করা হয় এগুলোতে ভুল পরিলক্ষিত হলে প্রয়োজনীয় ডকুমেন্ট উপস্থাপনের মাধ্যমে রেকর্ড সংশোধন করা যায়।

 

২. ভূমি রেকর্ড কি?

সরে জমিনে জরিপ অনুষ্ঠিত হওয়ার পর ভূমি রেকর্ড তৈরির প্রস্তুতি আরম্ভ হয়, খসড়া গ্রাম (মৌজা) মান চিত্রই হলো ভূমি রেকর্ডের ভিত্তি, এই মৌজা ম্যাপ বা মানচিত্র প্রণয়নকে কিশ্তওয়ার বলা হয়।

১. এই মানচিত্র সাধারণত ১৬ ইঞ্চি = ১ মাইল স্কেলে প্রণয়ন করা হয়, প্রথমে রেকর্ড তৈরির প্রক্রিয়া সম্পন্ন করা হয় প্রকৃত অবস্থা দেখিয়ে প্লটের পর প্লট ভিত্তিতে, একে খানাপুরি বলা হয়।

২. এতে জমির মালিকানা, আয়তন, জমির শ্রেণী, মালিকানায় অংশীদারির বিবরণ ও অবস্থা লিপিবদ্ধ থাকে, আর এগুলি খসড়া নামে একটি তালিকায় দেখানো হয়।

 

৩. রেকর্ড বা খতিয়ানের ভুল সংশোধনের নিয়ম

১. ভূমি মন্ত্রনালয়ের আইন শাখা-০১ এর, গত ২৩ সেপ্টেম্বর, ২০১৫ তারিখের প্রচারিত পরিপত্রে চূড়ান্ত ভাবে প্রকাশিত রেকর্ড বা খতিয়ানের ভুল সংশোধনের জন্য ৩ ধরনের কর্তৃপক্ষের কথা বলা হয়েছে।

২. সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক বিবেচনা যোগ্য করনিক ভুলের মধ্যে নামের ভুল, অংশ বসানোর হিসেবে ভুল, দাগ সুচিতে ভুল, ম্যাপের সঙ্গে রেকর্ডের ভুল, জরিপ কালে পিতার মৃত্যুর কারনে সন্তানদের নামে সম্পত্তি রেকর্ড হবার কথা থাকলেও জরিপকারকদের ভুল বা অজ্ঞাত কারনে তা মুল প্রজা বা পিতার নামে রেকর্ড হওয়া ইত্যাদি উল্লেখযোগ্য।

৩. একই ভাবে প্রতারনামূলক লিখনের (Fraudulent Entry) মাধ্যমে সৃষ্ট চুড়ান্ত ভাবে প্রকাশিত রেকর্ড সংশোধনের জন্য প্রাপ্ত আবেদন অথবা প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে রাজস্ব কর্মকর্তা প্রজাস্বত্ত্ব বিধিমালা, ১৯৫৫ এর বিধি ২৩ এর উপবিধি (৪) অনুযায়ী রেকর্ড সংশোধনের ব্যবস্থা গ্রহন করবেন।

৪. The State Acquisition and Tenancy Act, 1950 এর ১৪৯ ধারার (৪) উপধারা মতে, Board of Land Administration যে কোন সময় যে কোন খতিয়ানে বা চুড়ান্ত ভাবে প্রকাশিত সেটেলমেন্ট রেন্ট-রোলে অন্তরভুক্ত যথার্থ ভুল (Bonafide Mistake) সংশোধনের আদেশ দিতে পারেন, কিন্তু Board of Land Administration বর্তমানে বিলুপ্ত বিধায় এ ক্ষমতা সরকারের পাশাপাশি ভূমি আপিল বোর্ডের রয়েছে।

৫. ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল সর্বশেষ জরিপে প্রকাশিত খতিয়ানের বিষয়ে যে কোন আদেশ প্রদানে এখতিয়ারবান, জরিপ পরবর্তী স্বত্বলিপি গেজেটে চুড়ান্ত প্রকাশনার পর কোন সংশোধনীর দাবী থাকলে তা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল এবং মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচার্য।

অর্থাৎ আপনার খতিয়ানে যে কোন ধরনের ভুল হোক না কেন, ভুলের ধরণ অনুসারে উপরি উক্ত তিন ভাবেই তা সংশোধন সম্ভব।

 

৪. রেকর্ড বা খতিয়ান সংশোধন করতে কি কি কাগজপত্র লাগবে?

প্রথমেই ভূল ও সঠিক খতিয়ান/পর্চা তুলতে হবে।

১. যে জমির রেকর্ড সংশোধন করতে চান সেই জমির মালিকানার সকল দলিলপত্র (যেমন মূল দলিলের সার্টিফাইড কপি, বায়া দলিল, পূর্বের খতিয়ানের কপি ইত্যাদি সংগ্রহ করতে হবে।)

২. চূড়ান্ত ভাবে প্রকাশিত ভূল রেকর্ডের সার্টিফাইড কপি সংগ্রহ করতে হবে।

৩. জাতীয় পরিচয়পত্র বা আইডি কার্ডের ফটোকপি।

৪. মনে রাখবেন, খতিয়ান হচ্ছে দখলের প্রামাণ্য দলিল, মালিকানার দলিল নয়।

৫. খতিয়ানে মালিক ছাড়া অন্য কারো নাম অন্তর্ভুক্ত হয়ে গেলে যেমন সেই ব্যক্তির মালিকানা সৃষ্টি হয় না।

৬. তেমনি প্রকৃত মালিকের মালিকানা স্বত্বও নষ্ট হয় না, স্বত্ব সহ দখল হলো নিখুঁত মালিকানার পরিচায়ক।

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য করার আগে মন্তব্য নীতিমালা পড়ুন।