লাইভ বুধবার, ৪ নভেম্বর ২০২৬ | ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
টেক ব্রেকিং
সড়ক পরিবহন বিধিমালায় বড় পরিবর্তন, গাড়ির সামনের নম্বরপ্লেট নিয়েও নতুন নির্দেশনা এসএসসি-এইচএসসি ফলাফলে বড় পরিবর্তন, দুই বছরেই কমেছে পাসের হার ও জিপিএ-৫ পল্লী বিদ্যুতের গ্রাহকদের জন্য জরুরি নির্দেশনা, মিটার ও বিলের সমস্যা সমাধানে যা জানা প্রয়োজন Android AuthorityPixel Buds Pro 2 একটি বড় $৬০ Amazon ছাড় পাচ্ছে 9to5Googleপিক্সেল ওয়াচ ৫ অ্যামাজনে সর্বকালের কম দামে আঘাত করেছে BBC Technologyইউএস টেক স্টকগুলি এআই খরচ উদ্বেগের উপর তীব্র পতন দেখে Android Authorityকোয়ালকমের জন্য বড় ধাক্কা? এই আসন্ন আল্ট্রা ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন ফ্ল্যাগশিপ SoCs এড়িয়ে যেতে পারে বাংলা ট্রিবিউনইতিহাসের সবচেয়ে বড় ক্রিপ্টো চুরির নেপথ্যে উ. কোরিয়া? জাগো নিউজ২০ বছর আগে চুরি হওয়া ১৭ শতকের চিত্রকর্ম উদ্ধার করলো এআই 9to5Googleগুগল বলেছে যে অ্যান্ড্রয়েড অটো ভিডিও অ্যাপগুলি এখনও ‘শীঘ্রই আসছে’ সময়সীমা কাছাকাছি

অবশেষে মুখ খুললেন পূজা চেরি, শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়টি গুজব

অবশেষে মুখ খুললেন পূজা চেরি, শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়টি গুজব ছবি: Tricksboss

বিগত বেশ কিছুদিন যাবত শোবিজ অঙ্গনে চিত্রনায়ক শাকিব খান, বুবলী ও পূজা চেরিকে নিয়ে বিভিন্ন মাধ্যমে  গুঞ্জন শুনা যাচ্ছে। কথা রটেছে, শাকিব খানের বাসায় নাকি বুবলীর সঙ্গে হাতাহাতিতে জড়িয়েছিলেন পূজা চেরি। হাতাহাতির কথা উঠতেই পূজা চেরি জানিয়েছেন, এসব চরম মিথ্যা কথা। এ কথা গুলোর কোনো ভিত্তি নেই, প্রমাণ নেই।

শাকিব এবং বুবলীর মধ্যে ঝামেলা

গত বছর সরকারি অনুদানের ‘গলুই’ সিনেমায় প্রথমবারের মতো শাকিব খানের নায়িকা হিসেবে জুটি বাঁধেন পূজা চেরি। বিভিন্ন মাধ্যমে জোর গুঞ্জন, পূজা চেরিকে কেন্দ্র করে বেশ কিছু দিন ধরেই শাকিব এবং বুবলীর মধ্যে ঝামেলা চলছিল। শুধু তাই নয়, শাকিবের বাসাতে নাকি পূজার সঙ্গে হাতাহাতিতে জড়িয়েছিলেন বুবলী। সেই ঘটনার পর হতে শাকিব-বুবলীর সম্পর্কের আরও অবনতি ঘটে বলে বিভিন্ন মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে। তবে এসব গুঞ্জনের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

পূজা চেরি একটি জাতীয় দৈনিক পত্রিকাকে জানিয়েছে

শাকিব খানের বাসায় বুবলীর সাথে আপনার হাতাহাতি হয়েছে এমন প্রশ্নের জবাবে পূজা চেরি একটি জাতীয় দৈনিক পত্রিকাকে জানিয়েছে, আমিও এটি শুনেছি। শুনে অবাক হয়েছি। এটা কীভাবে কী হলো, কোথা হতে এই খবর বের হলো, আমি নিজেও জানি না।

জাস্ট হাই-হ্যালো হয়েছে

এগুলো চরম মিথ্যা কথা। আমার সাথে বুবলী আপার সাথে দুই দিন দুটি অ্যাওয়ার্ড শোতে দেখা হয়েছিল। আমরা কথা বলেছি মাত্র একটা শোতে। জাস্ট হাই-হ্যালো হয়েছে, এতটুকুই। যারা এসব কথা বলা বলি করছেন, তারা প্রমাণ দিক যে আমরা শাকিব খানের বাসায় মারামারি করেছি। এ রকম কোনো মারামারি বা গ্যাঞ্জাম হয়নি। পূজা চেরি বলেন আমি যদি মিথ্যা বলি, আমার ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে, আমি ধ্বংস হয়ে যাবো। এ ব্যাপারটা এতো বাজেভাবে চারিদিকে ছড়াচ্ছে, আর মানুষ এটা বিশ্বাসও করছেন।

তথ্যসূত্রঃ যমুনা টেলিভিশন 

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য করার আগে মন্তব্য নীতিমালা পড়ুন।