লাইভ বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ | ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | অনলাইনে ১ জন
টেক ব্রেকিং
GSMArenaMotorola এর পরবর্তী বেস Razr এর চশমা এবং লঞ্চ উইন্ডো ফাঁস হয়েছে Android Authorityটি-মোবাইল ব্ল্যাক ফ্রাইডে ২০২৬ ডিল ঘোষণা করেছে: ফ্রি পিক্সেল ১১ প্রো, গ্যালাক্সি এস২৬ প্লাস এবং আরও অনেক কিছু GSMArenaGTA VI ছিল প্লেস্টেশনের ইতিহাসে সবচেয়ে বড় লঞ্চ 9to5Googleমটোরোলা সিগনেচার ২৭ ডেলিভারির তারিখগুলি লঞ্চের আগে পিছলে যায় কারণ এটি আরও অঞ্চলে প্রসারিত হয় Ars Technicaইউএলএ সরবরাহ করতে ব্যর্থ হওয়ার পরে প্রতিদ্বন্দ্বী স্পেসএক্সের সাথে অ্যামাজন লঞ্চ করে TechCrunchUber এবং Nuro 2027 লঞ্চের আগে লুসিড রোবোটক্সিসের চালকবিহীন পরীক্ষা শুরু করেছে GSMArenaHuawei Mate X8 একটি চৌম্বক নিয়ন্ত্রিত ফ্ল্যাটেনিং কব্জা সিস্টেম সহ লঞ্চ করেছে৷ 9to5Macলিকস বলছে যে অ্যাপলের চারটি বিশেষ সংস্করণের পণ্য রয়েছে যা আগামী সপ্তাহে লাল রঙে লঞ্চ হবে Android AuthorityMotorola Razr 2027 ফাঁস ইঙ্গিত করে যে একটি জানুয়ারি লঞ্চ কার্ডগুলিতে রয়েছে Android AuthorityHONOR-এর প্রথম প্রশস্ত ফোল্ডেবল একটি বিজোড় নতুন কব্জা সহ মার্চ ২০২৭ লঞ্চের জন্য টিপ করা হয়েছে

অবশেষে মুখ খুললেন পূজা চেরি, শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়টি গুজব

অবশেষে মুখ খুললেন পূজা চেরি, শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়টি গুজব ছবি: Tricksboss

বিগত বেশ কিছুদিন যাবত শোবিজ অঙ্গনে চিত্রনায়ক শাকিব খান, বুবলী ও পূজা চেরিকে নিয়ে বিভিন্ন মাধ্যমে  গুঞ্জন শুনা যাচ্ছে। কথা রটেছে, শাকিব খানের বাসায় নাকি বুবলীর সঙ্গে হাতাহাতিতে জড়িয়েছিলেন পূজা চেরি। হাতাহাতির কথা উঠতেই পূজা চেরি জানিয়েছেন, এসব চরম মিথ্যা কথা। এ কথা গুলোর কোনো ভিত্তি নেই, প্রমাণ নেই।

শাকিব এবং বুবলীর মধ্যে ঝামেলা

গত বছর সরকারি অনুদানের ‘গলুই’ সিনেমায় প্রথমবারের মতো শাকিব খানের নায়িকা হিসেবে জুটি বাঁধেন পূজা চেরি। বিভিন্ন মাধ্যমে জোর গুঞ্জন, পূজা চেরিকে কেন্দ্র করে বেশ কিছু দিন ধরেই শাকিব এবং বুবলীর মধ্যে ঝামেলা চলছিল। শুধু তাই নয়, শাকিবের বাসাতে নাকি পূজার সঙ্গে হাতাহাতিতে জড়িয়েছিলেন বুবলী। সেই ঘটনার পর হতে শাকিব-বুবলীর সম্পর্কের আরও অবনতি ঘটে বলে বিভিন্ন মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে। তবে এসব গুঞ্জনের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

পূজা চেরি একটি জাতীয় দৈনিক পত্রিকাকে জানিয়েছে

শাকিব খানের বাসায় বুবলীর সাথে আপনার হাতাহাতি হয়েছে এমন প্রশ্নের জবাবে পূজা চেরি একটি জাতীয় দৈনিক পত্রিকাকে জানিয়েছে, আমিও এটি শুনেছি। শুনে অবাক হয়েছি। এটা কীভাবে কী হলো, কোথা হতে এই খবর বের হলো, আমি নিজেও জানি না।

জাস্ট হাই-হ্যালো হয়েছে

এগুলো চরম মিথ্যা কথা। আমার সাথে বুবলী আপার সাথে দুই দিন দুটি অ্যাওয়ার্ড শোতে দেখা হয়েছিল। আমরা কথা বলেছি মাত্র একটা শোতে। জাস্ট হাই-হ্যালো হয়েছে, এতটুকুই। যারা এসব কথা বলা বলি করছেন, তারা প্রমাণ দিক যে আমরা শাকিব খানের বাসায় মারামারি করেছি। এ রকম কোনো মারামারি বা গ্যাঞ্জাম হয়নি। পূজা চেরি বলেন আমি যদি মিথ্যা বলি, আমার ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে, আমি ধ্বংস হয়ে যাবো। এ ব্যাপারটা এতো বাজেভাবে চারিদিকে ছড়াচ্ছে, আর মানুষ এটা বিশ্বাসও করছেন।

তথ্যসূত্রঃ যমুনা টেলিভিশন 

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য করার আগে মন্তব্য নীতিমালা পড়ুন।