সর্বশেষ নিউজ

ব্যাংক সময় সূচি ২০২২ । ব্যাংক লেনদেনের সময়সূচিতে পরিবর্তন

ব্যাংকের লেনদেন এবং অফিসের সময়সূচিতে পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সময়সূচি অনুযায়ী সকাল ১০টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত চলবে গ্রাহক লেনদেন এবং ৫টা পর্যন্ত অফিস খোলা থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১৫ নভেম্বর থেকে নতুন সময়সূচি অনুযায়ী ব্যাংক কার্যক্রম পরিচালনা করা হবে। বৃহস্পতিবার (০৩ নভেম্বর) এ সংক্রান্ত আদেশ জারি করে  কেন্দ্রীয় ব্যাংক থেকে অন্যান্য ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে।

সাধারণত ব্যাংকে সকাল ১০টা হতে ৪টা পর্যন্ত গ্রাহক লেনদেন এবং ৬টা পর্যন্ত অফিস সময় থাকে। কিন্তু বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করে সম্প্রতি বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য অফিসের কর্মঘণ্টা কমানোর বিষয়টি আলোচনায় আসে। এছাড়া রাত ৮টার পর দোকানপাট, শপিংমল বন্ধ রাখার বিষয়ে সরকারি আদেশ রয়েছে। বিদ্যুৎ -জ্বালানি সাশ্রয়ে সরকারি সিদ্ধান্তের কারণে ব্যাংক গুলোতে বর্তমানে সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত অফিস এবং ৩টা পর্যন্ত গ্রাহক লেনদেন চলমান রয়েছে।

আরও পড়ুনঃ 

সম্প্রতি সরকারি অফিস শুরু এবং শেষের সময় ১ ঘণ্টা করে বৃদ্ধি করার পর ব্যাংকগুলোর সূচিতে পরিবর্তনের সিদ্ধান্ত জানাল বাংলাদেশ ব্যাংক।

নতুন এ সিদ্ধান্ত কার্যকরের পর ব্যাংকের অফিস সময় এক ঘণ্টা কমবে। বর্তমানে অফিস শুরু এবং শেষের সময় এক ঘণ্টা এগোলেও আগের মতোই অফিস সময় ৮ ঘণ্টা এবং লেনদেন সময় ৬ ঘণ্টা বহাল আছে।

admin

আলামিন মিয়া, একজন ব্লগার, ডিজিটাল মার্কেটার, সার্চ ইঞ্জিন অপটিমাইজার। ব্লগিংকরছি প্রায় ৭ বছর যাবৎ। বিভিন্ন অনলাইন সেবা হাতের কাছে পেতে নির্দেশনা ও পদ্ধতি গুলো ব্যাখ্যা করা হয় যা আপনি খুব সহজেই এই ওয়েবসাইট হতে পেতে পারেন। যদি অতিরিক্ত কোন তথ্য প্রয়োজন হয় বা পরামর্শ থাকে তবে মেইল করুন admin@tricksboss.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *