স্বাস্থ্য পরামর্শে এআইয়ের ব্যবহার জানতে নতুন অ্যাপ আনলো অ্যাপল
স্বাস্থ্যসংক্রান্ত নানা প্রশ্নের উত্তর জানতে বর্তমানে অনেকেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবটের সাহায্য নিচ্ছেন। তবে এসব চ্যাটবটের দেওয়া তথ্য কতটা নির্ভরযোগ্য, ব্যবহারকারীরা সেগুলো কতটা বুঝতে পারছেন এবং চিকিৎসার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কতটা কাজে লাগছে, তা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে।



