জটিল পাসওয়ার্ডই নিরাপদ নয়, সুরক্ষা যাচাই করবেন যেভাবে
অনলাইনে কোনও অ্যাকাউন্টের পাসওয়ার্ড অন্য কারও হাতে চলে গেলে ব্যক্তিগত ডেটা, ই-মেইল, গুরুত্বপূর্ণ নথিপত্রসহ নানা সংবেদনশীল তথ্য ঝুঁকির মুখে পড়তে পারে। অনেকেই সহজে মনে রাখার সুবিধার্থে নিজের নাম, জন্মতারিখ কিংবা পরিচিত কিছু সংখ্যা পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করেন।




