আইফোনের স্টোরেজ নিচ্ছে অ্যাপল ইন্টেলিজেন্স, বন্ধ করবেন যেভাবে
আইফোনে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন সুবিধা ব্যবহারের জন্য আলাদা করে জায়গা বরাদ্দ রাখে অ্যাপল। তবে এসব সুবিধা ব্যবহার না করলেও ডিভাইসের উল্লেখযোগ্য পরিমাণ স্টোরেজ দখল করে রাখতে পারে অ্যাপল ইন্টেলিজেন্স।




