লাইভ সোমবার, ৩০ নভেম্বর ২০২৬ | ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | অনলাইনে ১ জন
টেক ব্রেকিং
TechCrunchট্রাম্প-সমর্থিত ক্রিপ্টো টোকেন আরেকটি ডুব দেয় The Vergeএই প্রথম দিকের সাইবার সোমবার গেমিং ল্যাপটপ ডিলগুলি সবচেয়ে কম অর্থের জন্য সর্বাধিক GPU অফার করে৷ Engadgetকীভাবে আপনার ম্যাকের ডিফল্ট ব্রাউজারটি পরিবর্তন করবেন এবং কোনও প্রত্যাবর্তন বন্ধ করবেন Ars Technicaপর্যালোচনা: VisionQuest হল WandaVision ট্রিলজির একটি সন্তোষজনক সমাপ্তি Engadgetগ্রাফিক্স কার্ড মেরামত বনাম একটি নতুন কেনার ক্ষেত্রে বিনিয়োগ করা কখন মূল্যবান? GSMArena২০২৬ সালের সেরা ফোনটি কী ছিল? আপনার পছন্দের জন্য ভোট Engadgetমাঙ্গা এবং কমিক্স পড়ার জন্য কোন অ্যামাজন কিন্ডল মডেলগুলি ভাল? TechCrunchQuietOn 4 নয়েজ ক্যানসেলেশন বাড ভারতের উচ্চস্বরে পরিবেশে ভাল কাজ করে, কিন্তু আমার একটা বড় সমস্যা আছে Engadgetএকটি USB-C পোর্ট ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা কিভাবে বলবেন Engadgetস্যামসাং সিইএস-এ তার প্রথম হিউম্যানয়েড রোবট প্রকাশ করবে বলে জানা গেছে

Bkash Add Money from Master Card । মাস্টার কার্ড থেকে বিকাশে টাকা আনার নিয়ম ২০২২

Bkash Add Money from Master Card । মাস্টার কার্ড থেকে বিকাশে টাকা আনার নিয়ম ২০২২ ছবি: Tricksboss

‘অ্যাড মানি’ সার্ভিস দিয়ে মাস্টারকার্ড থেকে বিকাশ একাউন্টে টাকা আনুন মুহূর্তেই কোনো চার্জ ছাড়াই। কীভাবে মাস্টারকার্ড থেকে কোনো চার্জ ছাড়াই মুহূর্তেই বিকাশ একাউন্টে টাকা আনবেন জানতে নিচের ভিডিওটি দেখুন। bKash- Mastercard to bKash No Charge- মাস্টারকার্ড থেকে বিকাশ একাউন্টে টাকা আনুন।

মাস্টার কার্ড ব্যবহারে বিকাশে টাকা!

বিকাশ ব্যবহারকারীদের জন্য এখন দারুণ খবর! এখন সরাসরি মাস্টারকার্ড থেকে মুহূর্তেই টাকা আনতে পারবেন বিকাশ একাউন্টে। অ্যাকটিভ বিকাশ একাউন্ট থাকলে বাংলাদেশ এর যেকোনো বাণিজ্যিক ব্যাংক থেকে ইস্যু করা ডেবিট, ক্রেডিট অথবা প্রি-পেইড মাস্টারকার্ড থেকে টাকা আনতে পারবেন। এছাড়াও লংকাবাংলা ফাইন্যান্স থেকে ইস্যুকৃত মাস্টারকার্ড থেকে বিকাশ একাউন্টে টাকা আনতে পারবেন।

মাস্টার কার্ড থেকে বিকাশে কিভাবে ‘অ্যাড মানি’ করবেন

  1. বিকাশ অ্যাপ থেকে ‘Add Money’ সিলেক্ট করুন
  2. ‘Card to bKash’ সিলেক্ট করুন
  3. নিজের বিকাশ একাউন্টে টাকা আনতে চাইলে ‘My Account এবং অন্য বিকাশ একাউন্টে টাকা আনতে চাইলে ‘Other
  4. Account’ সিলেক্ট করে টাকার পরিমাণ দিন
  5. মাস্টারকার্ড নাম্বার, কার্ডহোল্ডারের নাম, মেয়াদোত্তীর্ণের তারিখ এবং CVV কোড দিন
  6. মোবাইলে OTP (ভেরিফিকেশন কোড) দিন এবং ‘Proceed’ বাটনে ক্লিক করুন
  7. অ্যাড মানি সম্পন্ন হলে কনফার্মেশন মেসেজ পাবেন

সমস্যা ১ঃ লেনদেন সফল হয়নি। অ্যাড মানি অ্যামাউন্ট ব্যাংক একাউন্ট / কার্ড থেকে কেটে নেওয়া হয়েছে কিন্তু বিকাশ একাউন্টে অ্যাডজাস্ট করা হয়নি।

সমাধানঃসমস্যাটি সমাধানের জন্য আমরা ইস্যুকারী ব্যাংকের সাথে ইতিমধ্যে যোগাযোগ করেছি। আশা করি আপনার অর্থ ১০ কার্যদিবসের মধ্যে একাউন্টে ফেরত দেয়া হবে। অনিবার্য কারণে ১০ কার্যদিবসের মধ্যে টাকা ফেরত না আসলে। অনুগ্রহ করে ইস্যুকারী ব্যাংকের সাথে যোগাযোগ করুন। আশা করছি ব্যাংক আপনাকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে এই অর্থ ফেরত দিতে যথাযথ ব্যবস্থা নিবে। উক্ত কোনো সময়সীমার মধ্যে টাকা ফেরত আসেনি। (যদি বিল স্টেটমেন্ট-এ সেটেল হয়ে থাকে)। অনুগ্রহ করে ইস্যুকারী ব্যাংকে অভিযোগ করুন । তারপর ব্যাংক ভিসা / মাস্টারকার্ডের নীতিমালা অনুযায়ী সমস্যাটি সমাধান করবে।

সমস্যা ২ঃ গ্রাহক লেনদেন করতে ব্যর্থ হয়েছে। গ্রাহক অ্যাড মানি করতে অথবা কার্ড সেভ করতে ব্যর্থ হয়েছে এবং কোনও ওটিপি স্ক্রিন দেখা যাবে না।

সমাধানঃ অনলাইন লেনদেনের জন্য কার্ডের ই-কমার্স ট্রানজেকশন চালু করতে, অনুগ্রহ করে ইস্যুকারী ব্যাংকের সাথে যোগাযোগ করুন। ই-কমার্স ট্রানজেকশন চালু হয়েছে কিন্তু গ্রাহক অ্যাড মানি করতে অথবা বেনিফিসিয়ারি সেভ করতে ব্যর্থ হয়েছে এবং ওটিপি স্ক্রিন সাদা হয়ে আছে। আপনি কি আইফোন ব্যবহার করছেন? অনুগ্রহ করে ইস্যুকারী ব্যাংকের সাথে যোগাযোগ করে আপনার সমস্যাটি বলুন এবং আপনার স্মার্টফোন ভার্সন সম্পর্কে তাদেরকে জানান।

সমস্যা ৩ঃ ই-কমার্স ট্রানজেকশন চালু হয়েছে কিন্তু গ্রাহক সেভ করা কার্ড থেকে অ্যাড মানি করতে পারছেন না। কার্ড সেভ করা না থাকলে লেনদেন করতে পারছেন।

সমাধান: সমস্যাটি সমাধানের জন্য অনুগ্রহ করে ইস্যুকারী ব্যাংকের সাথে যোগাযোগ করুন। (এবং সিভিভি ছাড়াই সেভ করা কার্ড থেকে লেনদেনের অনুমতি দিতে বলুন)। ই-কমার্স ট্রানজেকশন চালু হয়েছে কিন্তু গ্রাহক ওটিপি স্ক্রিনে এরর মেসেজ পাচ্ছেন। সমস্যাটি সমাধানের জন্য অনুগ্রহ করে ইস্যুকারী ব্যাংকের সাথে যোগাযোগ করুন এবং ইন্টারনেটের মাধ্যমে লেনদেন সুবিধা চালু করতে বলুন।

* অ্যাড মানি সার্ভিস-এর ক্ষেত্রে শুধুমাত্র ক্রেডিট কার্ড দিয়ে বিকাশ-এ টাকা আনতে গেলে নির্দিষ্ট ব্যাংক কর্তৃক চার্জ আরোপিত হতে পারে। বিস্তারিত জানতে আপনার ব্যাংকের সাথে যোগাযোগ করুন।

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য করার আগে মন্তব্য নীতিমালা পড়ুন।