ইসলামিক সেভিংস-এ টাকা জমান, মুনাফা পান – ৩ মাস পূর্ণ হবার আগে দ্য সিটি ব্যাংক লিমিটেডের সাথে কোনো সেভিংস স্কিম বাতিল করা সম্ভব নয়। তবে আপনি ৩ মাস শেষে যেকোনো সময় এনক্যাশমেন্টের জন্য রিকোয়েস্ট করতে পারবেন। আপনার বিকাশ একাউন্টের পিন এবং ভেরিফিকেশন কোড কখনো কারো সাথে শেয়ার বা প্রকাশ করবেননা। আপনার বিকাশ একাউন্টের পিন, ওটিপি এবং অন্যান্য তথ্য যদি অন্য কেউ ব্যবহার করে এবং প্রতারণামূলকভাবে এই সঞ্চয় সুবিধা বাতিল করে দেয় তবে বিকাশ-এর কোনো দায় বহন করবেনা। আপনি যদি মেয়াদ শেষ হওয়ার পূর্বেই আপনার সেভিংস স্কিম বন্ধ করতে চান, তবে আপনি আপনার নির্বাচিত সেভিংস স্কিম অনুযায়ী সম্পূর্ণ মুনাফা নাও পেতে পারেন। অর্জিত মুনাফা সম্পর্কিত আরো তথ্যের জন্য অনুগ্রহ করে দ্য সিটি ব্যাংক লিমিটেডের শর্তাবলি দেখুন।
বিকাশ নির্ধারিত তারিখে গ্রাহকদের আমানত/কিস্তির পরিমাণ সংগ্রহের অধিকার সংরক্ষণ করে। আপনার বিকাশ গ্রাহক একাউন্টে পর্যাপ্ত ব্যালান্স/অর্থ না থাকলে বা কিস্তির টাকা একাউন্ট থেকে কেটে নেওয়ার সময় আপনার একাউন্ট সক্রিয় না থাকলে লেনদেন ব্যর্থ হবে এবং এক্ষেত্রে পরবর্তী সাত দিন বিকাশ আপনার একাউন্ট থেকে টাকা কেটে নেওয়ার চেষ্টা করবে। যদি আপনার বিকাশ একাউন্টে অপর্যাপ্ত ব্যালেন্স/একাউন্ট স্থিতি থাকার কারণে অথবা একাউন্ট সক্রিয় না থাকার কারণে কিস্তির টাকা কেটে নেওয়া সম্ভব না হয়, তবে আপনি উক্ত দিনের মুনাফা পাবেননা। যদি কিস্তি সংগ্রহের সর্বশেষ চেষ্টা ব্যর্থ হয়, তবে তবে আপনি কিস্তি প্রদানে ব্যর্থ হয়েছেন বলে গণ্য হবে এবং উক্ত আমানতের পরিমাণের উপর আপনি মুনাফা পাবেননা
বিকাশ কোনো পূর্ব ঘোষণা ছাড়াই যেকোনো সময় উল্লিখিত শর্তাবলি পরিবর্তন বা সংশোধন করার অধিকার সংরক্ষণ করে। বিকাশ অ্যাপের ‘সেভিংস’ সার্ভিস থেকে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের সাথে খুব সহজেই শুরু করতে পারবেন সেভিংস স্কিম। এই সেভিংস স্কিমের আওতায় প্রতিমাসে জমার টাকা স্বয়ংক্রিয়ভাবে আপনার বিকাশ একাউন্ট থেকে কেটে নেয়া হবে এবং মেয়াদ শেষে লাভসহ আসল টাকা পেয়ে যাবেন আপনার বিকাশ একাউন্টে। শুধু তাই নয়, মেয়াদ শেষে লাভসহ সম্পূর্ণ টাকা ক্যাশ আউট করতে কোনো খরচও লাগবেনা।
দ্য সিটি ব্যাংক লিমিটেডের ইসলামিক সেভিংস স্কিমের বিস্তারিত জানুন – জমার পরিমাণ- প্রতিমাসে ৫০০/১,০০০/২,০০০/৩,০০০ টাকা জমা করতে পারবেন। সেভিংস স্কিমের মেয়াদ ২/৩/৪ বছর হতে পারে। আপনার পছন্দমত স্কিম বেছে নিন। মুনাফা হার কেমন হবে? মাসশেষে দ্য সিটি ব্যাংক লিমিটেড দ্বারা ধার্য হবে তবে প্রচলিত রেট ৫-৬% হতে পারে। ইসলামিক ব্যাংকিং অনুসারেই মুনাফা প্রদেয় হবে। দেশের প্রচলিত আইন অনুযায়ী এআইটি ও আবগারি শুল্ক প্রযোজ্য হবে
বিকাশে অল্প করে টাকা জমা এবং যে কোন সময় নগদায়ন করুন / ডিপিএস একাউন্ট খোলা এবং ভেঙ্গে ফেলার জন্য আপনাকে কোথাও যেতে হবে না। তাই বিকাশ হতে পারে টাকা জমানোর অন্যতম একটি মাধ্যম।
আর ব্যাংকে গিয়ে লাইন ঘরে ডিপিএস এর টাকা জমা দিতে হবে না।

আয়কর রিটার্ন জমাদানের প্রমাণ ঢাকা ব্যাংকে জমা দেয়া থাকলে মুনাফার উপর ১০% কর উৎসে কাটা হবে, অন্যথায় ১৫% কর উৎসে কাটা হবে
টাকা জমান বিকাশে ২০২৫ । জেনে নিন বিকাশ অ্যাপ দিয়ে কীভাবে ইসলামিক সেভিংস শুরু করবেন?
- বিকাশ অ্যাপের হোমস্ক্রিন থেকে ‘সেভিংস’ বাটনে ট্যাপ করে এগিয়ে যান
- এখন ‘নতুন সেভিংস স্কিম খুলুন’-এ ট্যাপ করুন
- ইসলামিক সেভিংস বেছে নিন
- সেভিংস-এর মেয়াদ (২/৩/৪ বছর) ও জমার ধরন (মাসিক) নির্বাচন করুন
- প্রতিমাসে যে পরিমাণ টাকা জমাবেন (৫০০/১,০০০/২,০০০/৩,০০০) তা সিলেক্ট করুন
- সিটি ব্যাংক ইসলামিকের মোট জমার তথ্য দেখে এগিয়ে যান
- আপনার নমিনি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে সেভিংস-এর উদ্দেশ্য নির্বাচন করুন
- সেভিংস এর সার-সংক্ষেপ দেখে নিশ্চিত করুন
- নিয়ম ও শর্তাবলি ভালোভাবে পড়ে, বুঝে আপনার সম্মতি দিন
- আপনার বিকাশ একাউন্টের পিন দিন
- সবশেষে – স্ক্রিনের নিচের অংশ ট্যাপ করে ধরে রাখুন
- সেভিংস-এর রিকোয়েস্টটি সম্পন্ন হলে, বিকাশ ও সিটি ব্যাংক থেকে কনফার্মেশন ম্যাসেজ পাবেন
- ব্যাস! আপনি সফলভাবে ডিজিটাল পদ্ধতিতে খুলে ফেললেন আপনার ইসলামিক সেভিংস স্কিম। প্রতিমাসের নির্দিষ্ট তারিখে আপনার বিকাশ একাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স রাখুন এবং কোনো খরচ ছাড়াই মেয়াদশেষে মুনাফাসহ মোট পরিমাণ ক্যাশ আউট করুন!
বিকাশ সিটি ইসলামিক ব্যাংকিং এ কি কোন হিডেন চার্জ আছে?
আপনার বিকাশ অ্যাপ থেকে আপনি একাধিক সেভিংস স্কিম খুলতে পারবেন। সেভিংস স্কিমে নমিনির তথ্য প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করতে পারবেন। সেভিংস স্কিমের জন্য বিকাশ/দ্য সিটি ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে কোনো লুকানো/অতিরিক্ত চার্জ নেই। আপনার ই-টিন এর তথ্য সেভিংস স্কিমে প্রদান করলে আপনি সেভিংস স্কিমে অর্জিত লাভের উৎসে কর কম কর্তন করা হবে। এক্ষেত্রে সেভিংস স্কিমের মেয়াদ শেষ হবার আগে আপনি বিকাশ অ্যাপের সেভিংস অপশনে গিয়ে যেকোনো সময় ই-টিন এর তথ্য প্রদান করতে পারবেন। আর ই-টিন না থাকলে, এনবিআর-এর ওয়েবসাইটে গিয়ে তা গ্রহণ করুন: https://secure.incometax.gov.bd/TINHome
সূত্র: বিকাশ
https://banksbd.xyz/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%9c%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8b-%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%a8%e0%a7%a8/





মন্তব্য (০)