E return Login 2026 । প্রতি বছর ৩০ নভেম্বরের মধ্যে অনলাইনে রিটার্ন দাখিল করতে হয়?
আয়কর দিতে কর অফিসে যেতে হবে না – আপনি ঘরে বসেই অনলাইনে রিটার্ণ দাখিল করতে পারবেন – অনলাইনে রিটার্ন দাখিলের নিয়ম ২০২৬
ই রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করার নিয়ম – https://etaxnbr.gov.bd এই লিংকে গিয়ে Registration এ ক্লিক করুন। প্রথম বক্সে আপনার টিআইন (TIN) নম্বরটি লিখুন। তারপর আপনার নিজের জাতীয় পরিচয়পত্র দ্বারা বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করা আছে এমন মোবাইল নম্বরটি লিখুন (প্রথম শুন্য বাদে)। এরপর ক্যাপচা কোডটি সঠিকভাবে লিখুন এবং সবশেষে Verify বাটনে ক্লিক করুন। মোবাইলের ওটিপি লিখে পাসওয়ার্ড সেট করুন এবং Submit ক্লিক করে রেজিস্ট্রেশন শেষ করে লগিন করলেই আপনি ড্যাসবোর্ড দেখতে পারেন। ড্যাসবোর্ডে অটোমেটিক তথ্য দেখাবে।
e-return income tax – জি অনলাইনে রিটার্ণ দাখিল করা যাচ্ছে – দীর্ঘ প্রতিক্ষার পর ই রিটার্ণ অনলাইনে দাখিল করা যাবে। আপনি ঘরে বসেই এখন রিটার্ণ দাখিল করতে পারবেন। অনলাইনে রিটার্ণ দাখিলের ক্ষেত্রে অটো রিটার্ণ প্রস্তুত হবে আপনি শুধু তথ্য ও প্রমাণক ঠিক ঠাক দিবেন। ব্যাস শেষ! E return bd । Online tax return 2022-23 । অনলাইনে নিজ রিটার্ন নিজেই দাখিল করুন
অনলাইনে ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিলের সিস্টেম চালু হয়েছে। অনলাইনে নিজ রিটার্ন নিজেই দাখিল করুন এবং প্রয়োজনে ডেবিট/ক্রেডিট কার্ড অথবা, বিকাশ/নগদসহ অন্যান্য MFS সাহায্যে অনলাইনেই আয়করের টাকা প্রদান করুন কোন ঝামেলা ছাড়াই। দাখিল শেষে অনলাইন থেকেই দাখিলকৃত রিটার্ন ফরম এবং Acknowledgement স্লিপ ডাউনলোড করে সংগ্রহে রাখুন। আয়কর অফিসে যাবার কোন প্রয়োজন হবে না।
খুব সহজেই রিটার্ণ দাখিল করুন / etaxnbr.gov.bd তে ভিজিট করুন
ই রিটার্ণ সিস্টেম থেকে ঘরে বসে অফলাইন (পেপা) রিটার্ণও বানিয়ে নেয়া যায়।

Caption: e Return system in Bangladesh
Step by step process to submit e return by online । যেভাবে অনলাইনে রিটার্ণ দাখিল করবেন।
- First complete registration for e return and login using ETIN and Password
- Click Return Submission
- Personal information is default submitted by automatic process.
- Select Income source and Fill up your form as you ticked.
- input salary, business, agricultural income and interest which is get from gpf or bank
- Input your deposit and Insurance and other cash deposit
- input family and personal expense
- input your assets and liabilities
- All information input perfectly
- Your return is ready to submit and pay if it is applicable
- Finally submit your return and get Return certificate from online
অনলাইনে রিটার্ণ দাখিল করলে কি অডিট আপত্তি উঠতে পারে?
হ্যাঁ পারে। আপনি অনলাইন বা অফলাইন যেভাবে রিটার্ণ দাখিল করা হোক না কেন। অডিট টিম আপনার দাখিলকৃত রিটার্ণ যাচাই করে যদি কোন আপত্তি পায় তবে আপনাকে চিঠি দিবে প্রয়োজনীয় তথ্য ও ব্যাখ্যা চেয়ে আপনি ব্যাখ্যা দিবেন বা প্রমানক দাখিল করবেন। এতে ভয়ের কিছু নেই। অনলাইন রিটার্ণ দাখিল বা রিটার্ণ পেপার্স তৈরি সহজতর। আপনি চাইলে অনলাইনে তথ্য ইনপুট করে রিটার্ণ ফাইল তৈরি করে প্রিন্ট অফলাইনেও দাখিল করতে পারবেন।
সাধারণত আয়কর আইন অনুযায়ী প্রতি বছর ৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করার নিয়ম থাকলেও, ২০২৫-২৬ করবর্ষের জন্য এই সময়সীমা একাধিকবার বাড়ানো হয়েছে। বর্তমান সর্বশেষ ঘোষণা অনুযায়ী, ২০২৬ সালে অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
আপনার জিজ্ঞাসার প্রেক্ষিতে বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো:
রিটার্ন দাখিলের বর্তমান সময়সীমা (২০২৬)
সর্বশেষ তারিখ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬।
আগের সময়সীমা: প্রথমে ৩০ নভেম্বর থাকলেও পরে তা বাড়িয়ে ৩১ জানুয়ারি ২০২৬ করা হয়েছিল এবং সর্বশেষ প্রজ্ঞাপনে তা আরও এক মাস বাড়িয়ে ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে।
অনলাইন বাধ্যবাধকতা: এ বছর সরকারি ও নির্দিষ্ট কিছু খাতের কর্মচারীদের জন্য অনলাইনে (e-Return) রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক করা হয়েছে।
প্রতি বছর কি ৩০ নভেম্বরই শেষ দিন?
হ্যাঁ, আয়কর আইন অনুযায়ী “ট্যাক্স ডে” বা রিটার্ন জমার স্বাভাবিক শেষ তারিখ হলো ৩০ নভেম্বর। তবে বাস্তব পরিস্থিতি বিবেচনা করে জাতীয় রাজস্ব বোর্ড (NBR) প্রায় প্রতি বছরই এই সময়সীমা এক বা একাধিক মাস বৃদ্ধি করে থাকে।
ই-রিটার্ন লগইন ও সহায়তার জন্য:
আপনি যদি এখনো রিটার্ন দাখিল না করে থাকেন, তবে নিচের লিঙ্কে গিয়ে লগইন করতে পারেন:
অফিসিয়াল পোর্টাল: www.etaxnbr.gov.bd
হেল্পলাইন: ০৯৬৪৩ ৭১ ৭১ ৭১ (যেকোনো সমস্যায় কল করতে পারেন)।
একটি বিশেষ নোট: যেহেতু আপনি সরকারি কর্মচারী (গ্রেড ১১-২০), আপনার জন্য অনলাইনে রিটার্ন দাখিল করা এখন অনেক সহজ এবং এটি করা আপনার জন্য আইনিভাবে জরুরি। নির্ধারিত সময়ের মধ্যে জমা দিলে আপনি কোনো প্রকার জরিমানা ছাড়াই প্রাপ্তি স্বীকারপত্র (Acknowledgement Receipt) সংগ্রহ করতে পারবেন।

