লাইভ রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ | ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | অনলাইনে ১ জন
টেক ব্রেকিং
বাংলা ট্রিবিউনগোপালগঞ্জে বন্ধ ১ লাখ ৭০ হাজার মোবাইল ব্যাংকিং হিসাব বাংলা ট্রিবিউনগোপালগঞ্জে বিকাশ-নগদসহ মোবাইল ব্যাংকিং খুলে দিতে আইনি নোটিশ জাগো নিউজনামের আগে ‘ইঞ্চি’ বা ‘ইকু’ লিখলে প্রোগ্রামে যাবেন না আইমান আল জাওহারী ইত্তেফাক‘যারা আগুনসন্ত্রাস চালাচ্ছো, তারা কিন্তু সবাই ইন্ডিয়ায় পালিয়ে যেতে পারবা না’ ইত্তেফাকরাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি GSMArenaডিল: Galaxy S26+ Amazon UK-তে ব্ল্যাক ফ্রাইডে-এর জন্য একটি বড় মূল্য হ্রাস পেয়েছে সমকালমার্কিন বাহিনীর ওপর হামলায় স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেছে ইরান প্রথম আলোমার্কিন বাহিনীর ওপর হামলায় স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেছে ইরান: ওয়াশিংটন পোস্ট জাগো নিউজস্টারলিংকের সাহায্যে মার্কিন বাহিনীর ওপর ইরানের হামলা, চটেছেন মাস্ক ইত্তেফাক‘মুশফিক, মুশফিক’ ধ্বনি চিরকাল আমার হৃদয়ে বিশেষ জায়গা নিয়ে থাকবে: মুশফিকুর রহিম

ICT ক্যাডার প্রশাসনে রাখার দাবি সংসদে উপস্থাপিত করার আশ্বাস

আইসিটি বিভাগে ক্যাডার নিয়োগ
ICT ক্যাডার প্রশাসনে রাখার দাবি সংসদে উপস্থাপিত করার আশ্বাস ছবি: Tricksboss

প্রশাসনে আইসিটি ক্যাডারের দরকার বলে মণে করেন সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। তাই দাবি পূরণের জন্যে বিভাগের প্রতিমন্ত্রী নিজে সরকারের তথ্যপ্রযুক্তি কর্মকর্তাদের একজন সহকারী। সংসদ সদস্যদের মাধ্যমে সংসদ অধিবেশনে এ দাবি উত্থাপিত করা হবে।’

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রীর আশ্বাস

বুধবার রাতে গভারমেন্ট  আইসিটি অফিসার্স ফোরাম আয়োজিত রাজধানীর আগারগাঁওয়ে  প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উদযাপন অনুষ্ঠানে উপস্থিত হয়ে  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ কথা বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, সাশ্রয়ী, টেকসই ও বুদ্ধিদীপ্ত প্রযুক্তিভিত্তিক বাংলাদেশ গড়াই আমাদের আগামীর লক্ষ্য। প্রযুক্তিভিত্তিক শিক্ষা ব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তার সম্প্রসারণ, ন্যানো প্রযুক্তি এবং সাইবার নিরাপত্তা এই চার উপাদানের মাধ্যমে সরকার লক্ষ্য পূরণেরর পরিকল্পনা হাতে নিয়েছে। আর এই লক্ষ্য পূরণের পরিকল্পনা প্রনয়নের জন্য দরকার হবে দক্ষ মানবসম্পদ। আর এই দক্ষ মানবসম্পদ গড়রে তোলার জন্য আইসিটি ক্যাডারের প্রয়োজনীয়তা অপরিসীম।তাই সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে  সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের নিয়ে আইসিটি ক্যাডার পদ সৃষ্টির দাবি পূরণের জন্য  এক হয়ে কাজ করার পরিকল্পনা করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।

আইসিটি বিভাগের প্রোগ্রামাররা হলেন করোনা যুদ্ধের বীর যোদ্ধা

প্রতিমন্ত্রী আরো বলেন করোনা আমাদের উপলব্ধি করতে শিখিয়েছে আইসিটির প্রয়োজনীয়তা, যা তিনি অক্সিজেনের সঙ্গে তুলনীয় বলেও মন্তব্য করেন।এ সময় তিনি বলেন, প্রোগ্রামিং, কোডিং, সফটওয়্যার হল ডিজিটাল যুদ্ধের সরঞ্জাম। আর করোনা কালিন সময়ে  সুরক্ষা অ্যাপ নির্মাণকারী আইসিটি বিভাগের প্রোগ্রামাররা হলেন করোনা যুদ্ধের বীর যোদ্ধা।

ডিজিটাল বাংলাদেশর রূপকার

জুনাইদ আহমেদ পলক বলেন, প্রযুক্তিতে  অন্ধকারাবৃত একটি দেশকে ডিজিটাল রূপকল্প দিয়েছেন সজীব ওয়াজেদ জয়। দেশে প্রযুক্তিকেন্দ্রিক যে সকল উন্নয়ন হয়েছে , তার সবকিছুই ধাপে ধাপে গেল ১৩ বছরে অগ্রসার করার পেছনে মুখ্য ভূমিকায় ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা।

তথ্য ও যোগাযোগ অধিদপ্তরের সুরক্ষা দলের সদস্য কেএসএম হোসনে মোবারকের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে যুক্ত ছিলেন বুয়েটের সিইসি বিভাগের শিক্ষক ড. মাহফুজুল ইসলাম।

গভারমেন্ট আইসিটি অফিসার্স ফোরামের সভাপতি শারমিন আফরোজার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, সংসদ সদস্য আয়েন উদ্দিন এবং  আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর।

সূত্র: দৈনিক সমকাল

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য করার আগে মন্তব্য নীতিমালা পড়ুন।