আট বছরের যাত্রা শেষে বুধ গ্রহের কক্ষপথে মহাকাশযান বেপিকলম্বো
আট বছরের দীর্ঘ যাত্রায় প্রায় ৬০০ কোটি মাইল বা ১ হাজার কোটি কিলোমিটার পথ পাড়ি দিয়ে অবশেষে রহস্যময় বুধ গ্রহের কক্ষপথে পৌঁছেছে মহাকাশযান ‘বেপিকলম্বো’। ইউরোপীয় মহাকাশ সংস্থা (ইএসএ) ও জাপানের মহাকাশ সংস্থার (জেএএক্সএ) যৌথ উদ্যোগে পাঠানো এই মহাকাশযানটি বর্তমানে গ্রহটিকে প্রদক্ষিণ করছে।




