আমি সহজে ভয় পাই না— ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেয়ে বাঁধন
অবশেষে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। দীর্ঘ এক মাসের বেশি সময় সীমাবদ্ধ থাকার পর প্রয়োজনীয় তথ্য প্রদান এবং অ্যাকাউন্ট পর্যালোচনা শেষে তার অ্যাকাউন্টে পুনরায় প্রবেশাধিকার দিয়েছে ফেসবুক।



