ইউটিউব দেখে, চ্যাটজিপিটির সহায়তায় ঘরেই মেশিনে ইয়াবা তৈরি করছিলেন যুবক
ইউটিউবে ভিডিও দেখে এবং চ্যাটজিপিটির সহায়তায় ইয়াবা তৈরির কৌশল শেখেন এক যুবক। এরপর নারায়ণগঞ্জ থেকে মেশিন কিনে চট্টগ্রামের হাটহাজারীতে ভাড়া বাসায় বসান। সেখানে ইয়াবা তৈরি করে বিক্রিও শুরু করেন।



