এআই মডেলগুলো গোপনে নিজস্ব ভাষা তৈরি করছে, সতর্ক করলেন জিওফ্রে হিন্টন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলগুলো নিজেদের মধ্যে যোগাযোগের জন্য এমন কিছু নতুন ভাষাগত সংকেত ও শব্দের সমন্বয় তৈরি করছে, যা মানুষের কাছে বোধগম্য নয়। ফলে এআই মডেলগুলো নিজেদের মধ্যে কী তথ্য আদান-প্রদান করছে, তা বুঝতে গবেষকদের বেগ পেতে হতে পারে।



