দেশের ৬০০ কমিউনিটি ক্লিনিকে শিশু বিকাশ কার্যক্রম
দেশের ৬০০টির বেশি কমিউনিটি ক্লিনিকে প্রারম্ভিক শিশু বিকাশ (ইসিডি) কার্যক্রম বাস্তবায়ন করে ১৫ হাজারের বেশি শিশুর কাছে সেবা পৌঁছানো হয়েছে। গবেষণায় দেখা গেছে, এ কার্যক্রমের ফলে শিশু প্রতিপালনের চর্চা, ঘরে শিশুর শেখার পরিবেশ এবং খেলাধুলার উপকরণের প্রাপ্যতা বেড়েছে।




