ফেসবুকে পোস্ট, আইনের মারপ্যাঁচে ঘটনা বহুদূর
ফেসবুকে আলাদা সময়ে দুটি পোস্ট দিয়েছিলেন মেট্রোরেলকর্মী শাহরিয়ার শাহেদ। একটিতে লেখা ছিল– ‘ক্লান্ত মেট্রো’, অন্যটিতে ‘মেট্রো নিচে কোথায় যাচ্ছে?’ দুই পোস্টের সঙ্গেই মেট্রোরেলের ১০ থেকে ১৫ সেকেন্ডের ছোট্ট ভিডিও ছিল।




