বিকাশকর্মীদের গুলি করে টাকা লুটের ঘটনায় ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২
গাজীপুরের শ্রীপুরে বিকাশের কর্মকর্তাদের গুলি করে দুই কোটি ৩০ লাখ টাকা লুটের ঘটনায় ছাত্রলীগ নেতা ইমরান শেখসহ দুজনকে গ্রেপ্তার করেছে ডিবি। ঘটনার প্রায় দেড় মাস পর গত বুধবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে ইমরানকে গ্রেপ্তার করা হয়।



