ইউটিউব চলবে কিন্তু ডেটা ফুরাবে না
ইউটিউবে ভিডিও দেখার মধ্যেই দ্রুত ফুরিয়ে যায় মোবাইল ডেটা। কিছু ফিচার ও কয়েকটি সহজ সেটিংস পরিবর্তন করে এমন অভিজ্ঞতা বদলে নেওয়া যায়। বিশ্বকাপ ফুটবল, ভ্রমণ, ডকুমেন্ট থেকে শুরু করে রান্নার রেসিপি, খবর, গান, সিনেমা, শর্টস বা পডকাস্ট– এসব কনটেন্ট দেখতেই দিনের বড় একটা সময় ইউটিউবে ডুবে থাকেন অনেকে।

