রকেটের সফল উৎক্ষেপণ, মহাকাশে পাড়ি জমালেন পাকিস্তানের প্রথম নভোচারী
চীনের মহাকাশযান শেনঝৌ-২৪-এর সফল উৎক্ষেপণের মধ্য দিয়ে মহাকাশে গেলেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। দেশটির প্রথম নভোচারী হিসেবে মহাকাশযাত্রা করেছেন তিনি। একই সঙ্গে চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনে যাওয়া প্রথম বিদেশি নভোচারীও জিশান।



