পাকিস্তানের মহাকাশ সক্ষমতা বাড়ছে, ভারতের উদ্বেগ
চীন ও তুরস্কের সহায়তায় পাকিস্তানের মহাকাশ সক্ষমতা বাড়তে থাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। গত শুক্রবার দেশটির চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল এনএস রাজা সুব্রামানি বলেন, এ পরিস্থিতিতে নয়াদিল্লিকে নিজেদের মহাকাশভিত্তিক সামরিক সক্ষমতা দ্রুত বাড়াতে হবে।




