অগ্রণী ব্যাংক ডিপিএস ২০২৬ । প্রতিমাসে ২০০০ টাকা জমা রাখলে ৫ বছরে কত হবে?
অগ্রণী ব্যাংক সঞ্চয় পেনশন স্কিম (APS) এর উদ্দেশ্য হলে মধ্য, নিম্ন, নিম্নমধ্য বিত্ত এবং নিম্ন আয়ের মানুষ মাসিক কিস্তিতে সঞ্চয়ের মাধ্যমে ভবিষ্যতের আর্থিক নিশ্চয়তা প্রদানের প্রচেষ্টা চালানো।
অগ্রণী ব্যাংক ডিপিএস খোলার যোগ্যতা
- ১৮ বছর বা বেশি বয়সী যে কোন বাংলাদেশী এ হিসাব খুলতে পারবেন।
- মাসিক কিস্তির পরিমাণ ১০০০ থেকে ৫০০০০ টাকা পর্যন্ত তবে ১ হাজার টাকা গুনিতক।
- কোন নাবালাক বা যৌথণামে একাউন্ট খোলা যাবে না।
মুনাফা ও মেয়াদ
- ৫ এবং ১০ বছর মেয়াদী হতে হবে।
- সুদের হার ৫ বছর মেয়াদীদে ৬%
- ১০ বছর মেয়াদীতে ৭%
হিসাব খুলতে প্রয়োজনীয় কাগজপত্রাদি
- টিআইন বা টিন সার্টিফিকেট (যদি থাকে)
- জাতীয় পরিচয়পত্র বা বৈধ্য পাসপোর্ট /আইডি কার্ড/ড্রাইভিং লাইসেন্স/চেয়ারম্যান প্রত্যয়নপত্র।
- পাসপোর্ট সাইজের ২ কপি ছবি।
- নমিনির পাসপোর্ট সাইজের ১ কপি ছবি (হিসাবধারীর মাধ্যমে সত্যায়িত)
বি:দ্র: এই ডিপিএসধারী বা হিসাব ধারীকে কোন চেক বই বা এটিএম কার্ড দেওয়া হবে না। এটি একটি হিসাবের সাথে সংযুক্ত থাকবে। হিসাবে অর্থ জমা করলে কিস্তি জমা হবে। ৫-১০ তারিখের মধ্যে কিস্তির টাকা জমা দিতে হবে। অগ্রিম অর্থ জমা রাখা যাবে।
অগ্রণী ব্যাংক ২০২৬ সালের মুনাফার হার অনুযায়ী, ডিপিএস বা বিশেষ সঞ্চয় স্কিমে প্রতি মাসে ২০০০ টাকা ৫ বছর মেয়াদে জমা রাখলে প্রাপ্ত টাকার একটি সম্ভাব্য হিসাব নিচে দেওয়া হলো।
ব্যাংকের সাধারণ সঞ্চয় স্কিম এবং ইসলামিক ব্যাংকিং (মুদারাবা বিশেষ সঞ্চয় স্কিম) এর মুনাফার হার কিছুটা ভিন্ন হয়ে থাকে। বর্তমানে অগ্রণী ব্যাংকের মুনাফার হার ৮.০০% থেকে ৮.৫০% এর আশেপাশে রয়েছে।
সম্ভাব্য হিসাব (৮% মুনাফা ধরে):
যদি ব্যাংক আপনাকে গড়ে ৮.০০% মুনাফা দেয়, তবে হিসাবটি হবে নিম্নরূপ:
প্রতিমাসে জমা: ২,০০০ টাকা
সময়কাল: ৫ বছর (৬০ মাস)
আপনার মোট জমা: ১,২০,০০০ টাকা
৫ বছর পর আনুমানিক মুনাফা: প্রায় ২৭,৬৮৫ টাকা (ট্যাক্স কাটার আগে)
৫ বছর পর মোট পাবেন: ১,৪৭,৬৮৫ টাকা (প্রায়)
গুরুত্বপূর্ণ কিছু তথ্য:
ট্যাক্স কর্তন: মেয়াদ শেষে মোট মুনাফার ওপর সরকারি নিয়ম অনুযায়ী ১০% থেকে ১৫% সোর্স ট্যাক্স (Source Tax) কাটা হবে। যাদের টিন সার্টিফিকেট (TIN Certificate) আছে তাদের ১০% এবং যাদের নেই তাদের ১৫% ট্যাক্স দিতে হয়।
মুনাফার হার পরিবর্তনশীল: ব্যাংকের মুনাফার হার সময়ে সময়ে পরিবর্তিত হতে পারে, তাই চূড়ান্ত হিসাব ব্যাংক থেকে নিশ্চিত হয়ে নেওয়া ভালো।
ইসলামিক ব্যাংকিং: আপনি যদি অগ্রণী ব্যাংকের ইসলামিক ব্যাংকিং শাখায় (Mudaraba Special Savings Scheme) টাকা রাখেন, তবে সেখানে মুনাফার হার বর্তমানে প্রায় ৮.০০%।
সূত্র: অগ্রণী ব্যাংক
