লাইভ বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ | ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | অনলাইনে ১ জন
টেক ব্রেকিং
GSMArenaMotorola এর পরবর্তী বেস Razr এর চশমা এবং লঞ্চ উইন্ডো ফাঁস হয়েছে Android Authorityটি-মোবাইল ব্ল্যাক ফ্রাইডে ২০২৬ ডিল ঘোষণা করেছে: ফ্রি পিক্সেল ১১ প্রো, গ্যালাক্সি এস২৬ প্লাস এবং আরও অনেক কিছু GSMArenaGTA VI ছিল প্লেস্টেশনের ইতিহাসে সবচেয়ে বড় লঞ্চ 9to5Googleমটোরোলা সিগনেচার ২৭ ডেলিভারির তারিখগুলি লঞ্চের আগে পিছলে যায় কারণ এটি আরও অঞ্চলে প্রসারিত হয় Ars Technicaইউএলএ সরবরাহ করতে ব্যর্থ হওয়ার পরে প্রতিদ্বন্দ্বী স্পেসএক্সের সাথে অ্যামাজন লঞ্চ করে TechCrunchUber এবং Nuro 2027 লঞ্চের আগে লুসিড রোবোটক্সিসের চালকবিহীন পরীক্ষা শুরু করেছে GSMArenaHuawei Mate X8 একটি চৌম্বক নিয়ন্ত্রিত ফ্ল্যাটেনিং কব্জা সিস্টেম সহ লঞ্চ করেছে৷ 9to5Macলিকস বলছে যে অ্যাপলের চারটি বিশেষ সংস্করণের পণ্য রয়েছে যা আগামী সপ্তাহে লাল রঙে লঞ্চ হবে Android AuthorityMotorola Razr 2027 ফাঁস ইঙ্গিত করে যে একটি জানুয়ারি লঞ্চ কার্ডগুলিতে রয়েছে Android AuthorityHONOR-এর প্রথম প্রশস্ত ফোল্ডেবল একটি বিজোড় নতুন কব্জা সহ মার্চ ২০২৭ লঞ্চের জন্য টিপ করা হয়েছে

উপবৃত্তি কর্মসূচী ২০২৩ । উপবৃত্তি প্রাপ্তির অযোগ্য শিক্ষার্থীদের স্ট্যাটাস পরিবর্তনের নিয়ম

উপবৃত্তি কর্মসূচী ২০২৩ । উপবৃত্তি প্রাপ্তির অযোগ্য শিক্ষার্থীদের স্ট্যাটাস পরিবর্তনের নিয়ম
উপবৃত্তি কর্মসূচী ২০২৩ । উপবৃত্তি প্রাপ্তির অযোগ্য শিক্ষার্থীদের স্ট্যাটাস পরিবর্তনের নিয়ম ছবি: Tricksboss

সরকারি উপবৃত্তি বা প্রধানমন্ত্রী কল্যাণ ট্রাস্ট হতে উপবৃত্তি প্রাপ্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করতে হবে – এ মাসের শেষে দিকেই উপবৃত্তির অর্থ প্রদান করা হতে পারে – উপবৃত্তি কর্মসূচী ২০২৩

উপবৃত্তি কত টাকা করে দেওয়া হয়? – সরকারী শিক্ষা প্রতিষ্ঠানে উপবৃত্তি ও অন্যান্য ভাতার হার: শ্রেণি – স্নাতক (পাস) ও সমমান উপবৃত্তির হার টাকা – মোট টাকা – টিউশন ফি – মোট টাকা – বই ক্রয় – পরীক্ষার ফিস – সর্বমোট ১ম বর্ষ – ২০০ x ১২ – ২৪০০/= – ৬০ x ১২ – ৭২০/= – ১৫০০/= – ১০০০/=  ৫৬২০/=  ২য় বর্ষ ২০০ x ১২ ২৪০০/= ৬০ x ১২ ৭২০/=, ১৫০০/=, ১০০০/= ৫৬২০/= এবং ৩য় বর্ষ ২০০ x ১২ ২৪০০/=, ৬০ x ১২ = ৭২০/=, ১৫০০/=, ১০০০/= ৫৬২০/=

উপবৃত্তি পেতে কত % মার্ক পেতে হবে?  সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ২০২২ সালের উপবৃত্তি প্রাপ্ত ৬ষ্ঠ থেকে ১০ম এবং ১২শ শ্রেণির ৪৫% এর নিচে কম নম্বর প্রাপ্তি, ৭৫% এর নিচে ক্লাসে উপস্থিতি, শেষ একাডেমিক স্তর ৮ম/১০ম/১২শ ও অন্যান্য কারণে উপবৃত্তি প্রাপ্তির অযোগ্য শিক্ষার্থীদের স্টাটাস পরিবর্তনের মাধ্যমে নিষ্ক্রিয়করনের নির্দেশনা প্রদান করেছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ২০২২ সালের ৬ষ্ঠ থেকে ১০ম এবং ১২শ শ্রেণির জুলাই-ডিসেম্বর/২০২২ কিস্তির উপবৃত্তি বিতরনের লক্ষ্যে বর্ণিত কারণে অযোগ্য শিক্ষার্থীদের HSP-MIS এ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক স্ট্যাটাস পরিবর্তনের মাধ্যমে নিষ্ক্রিয়করণ আগামী ১৮.০১.২০২৩ তারিখের মধ্যে আবশ্যিকভাবে সম্পূর্ণ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নয় অথবা ভুয়া (যদি থাকে) শিক্ষার্থীদের অবশ্যই নিষ্ক্রিয় করতে হবে। এছাড়াও, উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী/অভিভাবকের একাউন্ট নম্বর সঠিক আছে কিনা তা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাইপূর্বক নিশ্চিত হতে হবে।

উপবৃত্তি প্রাপ্যতা যেভাবে নির্ধারিত হয় / শিক্ষার্থী নির্বাচনের নিয়মাবলী ২০২৩

প্রথমত, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিকৃত মোট শিক্ষার্থীর মধ্যে হতে উপরোক্ত শর্তাবলির আলোকে শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে মোট আবেদিত ছাত্র এবং ছাত্রীর পৃথক তালিকা প্রস্তুত করতে হবে। প্রাথমিকভাবে নির্বাচিত ছাত্রী তালিকাকে ১০০% ধরে তার মধ্যে হতে ৭৫% ছাত্রীকে উপবৃত্তির জন্য নির্বাচন করতে হবে। একইভাবে, প্রাথমিকভাবে নির্বাচিত ছাত্র তালিকাকে ১০০% ধরে তার মধ্যে হতে ২৫% ছাত্রকে উপবৃত্তির জন্য নির্বাচন করতে হবে।

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ২০২২ সালের ৬ষ্ঠ থেকে ১০ম এবং ১২শ শ্রেণির উপবৃত্তি প্রাপ্তির অযোগ্য শিক্ষার্থীদের স্ট্যাটাস পরিবর্তনের মাধ্যমে নিষ্ক্রিয়করণ।

উপবৃত্তি সফটওয়্যার থেকে তথ্য অপসারণ ২০২৩ । উপবৃত্তি প্রাপ্তির অযোগ্য শিক্ষার্থীদের স্ট্যাটাস পরিবর্তনের নিয়ম

  1. মেনুবারে “উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী” বাটনে ক্লিক করুন;
  2. “শিক্ষার্থী স্ট্যাটাস পরিবর্তন” বাটনে ক্লিক করুন;
  3. ‘খুঁজুন’ বাটনে ক্লিক করুন;
  4. যে সকল শিক্ষার্থী অযোগ্য তাদের “সম্পাদন” (কলম আইকন) বাটনে ক্লিক করুন;
  5. “শিক্ষার্থীর বর্তমান স্ট্যাটাস” অপশনে ড্রপডাউন বক্সে “নিষ্ক্রিয়” অপশন সিলেক্ট করুন;
  6. স্ট্যাটাস পরিবর্তনের কারণ অর্থ্যাৎ ৪৫% এর নিচে কম নম্বর প্রাপ্তি, ৭৫% এর নিচে ক্লাসে উপস্থিতি, শেষ একাডেমিক স্তর ৮ম/১০ম/১২শ ও অন্যান্য কারণে ঝরে পড়ার কারণ সিলেক্ট করতে হবে;
  7. পরবর্তীতে মন্তব্যের ঘরে নিষ্ক্রিয়করণের কারণ উল্লেখ করতে হবে;
  8. সর্বশেষ সংরক্ষণ’ বাটনে ক্লিক করলে সফল মেসেজ প্রদর্শিত হবে।

যাদের বাদ দেওয়া হবে তারা কি আর উপবৃত্তি পাবেন না?

পাবে। যদি তারা আগামী অর্থ বছরে উপবৃত্তি প্রাপ্তির জন্য ৪৫% নম্বর অর্জন করতে পারে তবে তারা উপবৃত্তি পুনরায় প্রাপ্ত হবে। সরকার নির্ধারিত নম্বর পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে পেতে হবে অন্যথায় উপবৃত্তি পাওয়া যাবে না। অনলাইন যেহেতু আবেদন করা যায় তাই আগামী বছর ক্রাইট্রেরিয়া পূরণ করলে পুন: আবেদন করা যাবে।

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য করার আগে মন্তব্য নীতিমালা পড়ুন।